News Flash

  • Home
  • প্রধান খবর
  • চাকরিপ্রার্থীদের হ্যারিকেন মিছিলের সময় ও পথ বদলে দিল ডিভিশন বেঞ্চ
Image

চাকরিপ্রার্থীদের হ্যারিকেন মিছিলের সময় ও পথ বদলে দিল ডিভিশন বেঞ্চ

কলকাতা, ১৬ মে (হি. স.) : স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের বুধবারের মিছিলের রুট এবং সময় বদলে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

বুধবার সন্ধ্যায় শহিদ মিনার থেকে হরিশ মুখার্জি রোড হয়ে কালীঘাট পর্যন্ত চাকরিপ্রার্থীদের হ্যারিকেন মিছিলের কর্মসূচিতে আদালতের নির্দেশে বাধা কেটেছে। এই মিছিল আটকাতে হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশকে চ্যালেঞ্জ করে মঙ্গলবার বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে রাজ্য। এ নিয়ে মামলা রুজুর অনুমতিও দেয় আদালত।

বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ ছিল, সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টার মধ্যে মিছিল শেষ করতে হবে। হরিশ মুখার্জি রোড দিয়ে মিছিল যেতে পারবে। রাজ্য সরকার হরিশ মুখার্জি রোডে মিছিল যাওয়া নিয়ে আপত্তি জানিয়ে ডিভিশন বেঞ্চে যায়। মঙ্গলবার বিচারপতি ইন্দ্রপ্রসণ্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, সন্ধ্যায় নয়, বেলা ১২টার পর থেকে বিকেল সাড়ে ৪টের মধ্যে মিছিল শেষ করতে হবে। হাজরা ও হরিশ মুখার্জি রোড বাদ দিয়ে মিছিল যেতে পারবে আশুতোষ মুখার্জি রোড হয়ে। কালীঘাট থানার আগে পর্যন্ত মিছিল যাবে। এছাড়াও মিছিল করতে হবে এক লাইনে।

মিছিলকারীদের আইনজীবী কৌস্তভ বাগচী বলেন, এটা হ্যারিকেন মিছিল। এক্সসাইড মোড় থেকে হাজরা হয়ে কালীঘাট দমকল কেন্দ্রের সামনে মিছিল শেষ করতে চাই। যদি অফিস টাইমে সমস্যা হয়, তাহলে হরিশ মুখার্জি রোডে শনিবারও মিছিল হতে পারে। এটা কোনও রাজনৈতিক দলের মিছিল নয়, চাকরিপ্রার্থীদের মিছিল।

কিন্তু ডিভিশন বেঞ্চ মিছিলের অনুমতি বহাল রাখলেও প্রস্তাবিত মিছিলের সময় ও পথ বদলে দেয়।

Releated Posts

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026

দিল্লিতে সফল ১৮তম ব্রিকস সম্মেলন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভারতের কূটনৈতিক সাফল্যের প্রশংসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসের সভাপতি হিসেবে স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থায়িত্বে জোর দিয়েছে ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ব্রিকস সভাপতিত্বের সময় চারটি মূল স্তম্ভ—স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের ওপর বিশেষ গুরুত্ব…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top