News Flash

  • Home
  • দেশ
  • ২০১১’র আগে সব বেআইনি কাজ করেছে সিপিএম, ফের মুখ্যমন্ত্রীর নিশানায় বামেরা
Image

২০১১’র আগে সব বেআইনি কাজ করেছে সিপিএম, ফের মুখ্যমন্ত্রীর নিশানায় বামেরা

কলকাতা, ১৬ মে (হি. স.) : ফের মুখ্যমন্ত্রীর নিশানায় সিপিএম। রাজ্যের যত বেআইনি কাজ ২০১১ সালের আগে সিপিএম করে গিয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ ক’দিন ধরে বিজেপি-র পাশাপাশি সিপিএমকে-ও সব রকমভাবে তোপ দাগছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবারও তিনি বলেন, “বামেরা কোনও কাজের কাজ করেনি। বরং অকাজ করে গিয়েছে।

এ দিন একবালপুরে যান মুখ্যমন্ত্রী। দিন দুই আগে সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় দু’জনের। তাঁদের পরিবারকে ২ লক্ষ টাকার আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সেই এলাকায় পরিদর্শনে যান তিনি। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। ওই এলাকায় বিদ্যুৎ চুরির অভিযোগ তুলেছে এলাকার বাসিন্দারা।

সাংবাদিকদের তরফে অবৈধভাবে বাড়ি নির্মাণের অভিযোগ আনেন স্থানীয়রা। সেই প্রসঙ্গে বলতে গিয়েই মুখ্যমন্ত্রী দাবি করেন, “২০১১ সালের আগে যা যা বেআইনি কাজ সিপিএম করে এখন ছুপা রুস্তম সেজে বসে আছে। যদি খাতা বা ফাইল খোলা হয় তো দেখা যাবে কাজের চেয়ে অকাজের কাজ বেশি করে গেছে। এমন কাজ করেছে যে ঘটনা ঘটলে দমকলের গাড়ি ঢোকার জায়গা নেই। বাধ্য হয়ে আমরা দমকলের স্কুটার তৈরি করলাম।” তাঁর আরও সংযোজন, “বাড়ি হোক আপত্তি নেই। তবে আইন মেনে হোক।”

Releated Posts

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026

উপনির্বাচনের আগে তৃণমূলের দুই গোষ্ঠীর ‘আসল দল’ হওয়ার লড়াই, ফের বিধানসভায় ফিরবেন কি মমতা?

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উপনির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে দলের আসল নাম ও প্রতীক নিয়ে…

ByByNews Desk Sep 13, 2026

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026
Scroll to Top