১ম ডিভিশন ক্রিকেট আজও তিন ম্যাচ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ মে।।আজ তিন ম্যাচ। ঘরোয়া প্রথম ডিভিশন লিগ ক্রিকেটের। এম বি বি স্টেডিয়ামে মৌচাক খেলবে ইউ বি এস টি-‌র বিরুদ্ধে, নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে ও পি সি খেলবে চলমানের বিরুদ্ধে এবং মেলাঘরের শহীদ কাজল ময়দানে হার্ভে খেলবে বি সি সি-‌র বিরুদ্ধে। আপাতত শীর্ষে রয়েছে ব্লাডমাউথ। শেষ ম্যাচে বৃষ্টির জন্য পয়েন্ট ভাগ হওয়ায চলমান সঙ্ঘ আপাতত দ্বিতীয় স্থানে রয়েছে। আজ ফেভারিট হিসাবেই মাঠে নামবে ইউ বি এস টি, চলমান এবং  বি সি সি।‌