নজরুল কলাক্ষেত্র সহ বিভিন্ন এলাকায় সাপাই অভিযান ললিতকলা একাডেমীর


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল৷৷  দেশের বিভিন্ন সেন্টারে ললিতকলা একাডেমী শুক্রবার সাফাই অভিযান সংগঠিত করে৷ এদিন সকালে আগরতলা সেন্টারেও হয় সাফাই অভিযান৷  
রাজধানীর নজরুল কলাক্ষেত্রে সেন্টারের বিভিন্ন এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলেন আধিকারিক সহ সদস্যরা৷ পরে এদিনই হয় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচী৷ উপস্থিত ছিলেন ত্রিপুরা পার্কস এন্ড গার্ডেন সোসাইটির সি ই ও ডঃ ডাব্লিউ ভুটিয়া, এই সংস্থার অতিরিক্ত অধিকর্তা সঞ্জয় মজুমদার, সঙ্গীত নাটক একাডেমীর কর্মকর্তারাও ছিলেন৷ আগামী দিনে এই কর্মসূচী বড় পরিসরে পালনের পরিকল্পনার কথাও জানিয়ে দেন আয়োজকরা৷