News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ডম্বুর জলাশয়ে বিষ প্রয়োগ করে মাছ শিকার, মৎস চাষীদের সতর্ক করল দপ্তর সুপার
Image

ডম্বুর জলাশয়ে বিষ প্রয়োগ করে মাছ শিকার, মৎস চাষীদের সতর্ক করল দপ্তর সুপার


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল৷৷ ডুম্বুর জলাশয় বিষ প্রয়োগ করে মাছ ধরার প্রবণতা অব্যাহত রয়েছে৷ এসব মাছ খেয়ে মানুষ অসুস্থ হয়ে পড়ছেন বলে খবর মিলেছে৷ প্রশাসন এসব দুষ্টচক্রকে সতর্ক করলেও আইন কানুনের তোয়াক্কা না করে তারা তাদের অপরাধ জনক কার্যকলাপ অব্যাহত রেখেছে৷  ৫ ই এপ্রিল গন্ডাছড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে মহকুমা  শাসক অফিসের  কনফারেন্স হলে সর্ব দলীয় বৈঠক হয়৷ এই বৈঠকে ছিলেন ৪৪রাইমাভ্যালী বিধায়িকা নন্দিতা দেববর্মা, এম ডি সি ভূমিকা নন্দ রিয়াং সহ সরকারি দপ্তরের পদস্থ আধিকারিকরা৷ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়৷ আলোচনায় ডম্বর জলাশয় থেকে বিষ ঢেলে মাছ মারার বিষয়টিও উঠেছিল৷ জানা যায় দীর্ঘদিন ধরেই কিছু অসাধু লোক ডুম্বুর জলাশয়ে বিষ ঢেলে মাছ ধরে নিয়ে যাচ্ছে৷ এ ধরনের মাছ খেয়ে মানুষ অসুস্থ হয়ে পড়ার খবর মিলেছে৷ এ ধরনের ভয়ংকর প্রবণতা বন্ধ করার বিষয় নিয়ে প্রশাসনের কর্মকর্তারা আলোচনায় শামিল হলেও কার্যত এখনো পর্যন্ত এ ব্যাপারে কার্যকরী কঠোর কোন পদক্ষেপ গৃহীত হয়নি৷  এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের তরফ থেকে দায়িত্ব প্রদান করা হয়েছিল মৎস্য দপ্তরের সুপারেনটেনডেন্টকে৷ পরবর্তী সময়ে তিনি মৎস্য বাজার পরিদর্শন করেন৷ বাংলাদেশ থেকে সংগ্রহ করা কিছু জাতীয় সামগ্রী উদ্ধার করা হয়েছিল৷ সেগুলি পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হয়৷ ওই সব বিষাক্ত সামগ্রী ডুম্বুর জলাশয়ে প্রয়োগ করেই মাছ ধরা হচ্ছে বলে প্রমাণিত হয়৷ এব্যাপারে মৎস্যজীবী সহ সকলকে সতর্ক করেছিলেন মৎস্য দপ্তরের সুপারেনটেনডেন্ট৷ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন এইসব অপকর্মে যারা জড়িত থাকে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা হবে৷ কিন্তু তাতেও কর্ণপাত করছে না ওইসব অসাধু লোকজনরা৷ স্বাভাবিক কারণেই ডুম্বুর জলাশয় এর মাছ রক্ষা করা এবং মানুষ যাতে বিষাক্ত মাছ খেয়ে অসুস্থ হয়ে না পড়ে সে বিষয়ে প্রশাসনকে আরো কঠোর মনোভাব গ্রহণ করার দাবি উঠেছে৷ উল্লেখ্য ডুম্বুর জলাশয়ে বিষ প্রয়োগ করে ধরা মাছ রাজের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হচ্ছে৷৷ অজান্তেই বহু মানুষ এ মাছ খেয়ে নানা রোগে আক্রান্ত হয়েছেন৷

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top