মধ্যপ্রদশের মুখ্যমন্ত্রী মহান গণিতবিদ শ্রীনিবাস রামানুজনকে তাঁর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন

ভোপাল, ২৬ এপ্রিল (হি.স.) : মধ্যপ্রদশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বুধবার বিখ্যাত গণিতবিদ শ্রীনিবাস রামানুজনের মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন। টুইটের মাধ্যমে রামানুজনের অবদানের কথাও স্মরণ করেন তিনি।

তাঁর টুইট বার্তায় মুখ্যমন্ত্রী চৌহান লিখেছেন, “আমি মহান গণিতবিদ শ্রীনিবাস রামানুজনকে তাঁর মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা জানাই, যিনি তাঁর অনন্য গাণিতিক জ্ঞান দিয়ে সংখ্যা তত্ত্বকে একটি নতুন মাত্রা দিয়েছেন। গণিতের ক্ষেত্রে আপনার অভূতপূর্ব অবদান ভারতীয়দের গর্বিত করে তুলবে এবং তরুণদের অনন্তকাল পর্যন্ত পথ দেখাবে।