স্কুল ফুটবলে দুই বিভাগেই জয় দিয়ে শুরু খোয়াইয়ের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল।।উদ্বোধনী দিনে হলো দুটি ম্যাচ। তাতে দুই বিভাগেই জয় পেলো স্বাগতিক খোয়াই জেলা দল।  মঙ্গলবার মহকুমার সরকারি স্কুল মাঠে শুরু হয় রাজ্য স্কুল অনূর্ধ্ব-‌১৭ বালক এবং বালিকাদের হ্যান্ডবল প্রতিযোগিতা। এদিন দুপুরে আসরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক পিনাকী দাস চৌধুরি, জেলা সভাধিপতি জয়দেব দেববর্মা, ব্লকের চেয়ারম্যান তাপস দাস এবং মহকুমার ক্রীড়া আধিকারিক কমলেন্দু শীল। তিনদিন ব্যাপী আসরে ৮ জেলার বালক এবং বালিকা দল অংশগ্রহণ করে।‌ বালক বিভাগে খোয়াই জেলা ১৫-‌১ গোলে উত্তর জেলাকে এবং বালিকা বিভাগে খোয়াই জেলা ১৫-‌২ গোলে দক্ষিণ জেলাকে পরাজিত করে। আসরকে ঘিরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।