News Flash

  • Home
  • প্রধান খবর
  • খুশির ঈদে মাতোয়ারা গোটা দেশ, শুভেচ্ছা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Image

খুশির ঈদে মাতোয়ারা গোটা দেশ, শুভেচ্ছা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২২ এপ্রিল (হি.স.): দিল্লি থেকে গুজরাট, পশ্চিমবঙ্গ থেকে পঞ্জাব, জম্মু-কাশ্মীর থেকে কেরল-গোটা দেশেই নিষ্ঠার সঙ্গে পালিত হয়েছে ঈদ-উল-ফিতর| শনিবার সকাল থেকেই মসজিদে-মসজিদে ঈদের প্রার্থনা করেছেন ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষজন। কলকাতার রেড রোডে নামাজ পাঠ করেছেন মুসলিম ধর্মাবলম্বীরা, এছাড়াও কলকাতার অন্যান্য মসজিদেও এদিন নামাজ পাঠ করা হয়। দিল্লির জামা মসজিদ, ফতেহপুরী মসজিদে এদিন নামাজ পাঠ করেন ধর্মপ্রাণ মুসলিম ধর্মাবলম্বীরা। এছাড়াও জম্মু ও কাশ্মীরের শ্রীনগর, গুজরাটের সুরাট, অমৃতসরের খাইরুদ্দিন মসজিদ-সর্বত্রই অত্যন্ত নিষ্ঠার সঙ্গে নামাজ পাঠ করেন মুসলিম ধর্মাবলম্বীরা|

রমজান মাসের সমাপ্তিতে শনিবার দেশ জুড়ে পালিত হয়েছে খুশির ঈদ। খুশির ঈদকে কেন্দ্র করে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে ধর্মপ্রাণ মুসলিম ধর্মাবলম্বীদের মধ্যে। প্রতিটি মসজিদকে সাজানো হয় আলোক-মালায়। ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী | ঈদের শুভেচ্ছা-বার্তায় শনিবার সকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু টুইট করেছেন, ‘সমস্ত দেশবাসী, বিশেষ করে মুসলিম ভাই ও বোনেদের জানাই ঈদের শুভেচ্ছা। ভালোবাসা ও সহানুভূতির উৎসব ঈদ আমাদের অন্যকে সাহায্য করার বার্তা দেয়। আসুন, উদযাপনের এই শুভ উপলক্ষ্যে, আমরা সবাই সমাজে ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করি।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট বার্তায় জানিয়েছেন, “ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা। আমাদের সমাজে সম্প্রীতি ও সহানুভূতির চেতনা আরও বৃদ্ধি হোক। সেই সঙ্গে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। ঈদ মোবারক!”

Releated Posts

আশা ভোঁসলের শেষযাত্রা: রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন

মুম্বই, ১৩ এপ্রিল: ভারতীয় সঙ্গীত জগতের এক স্বর্ণযুগের অবসান ঘটল কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের প্রয়াণে। সোমবার মুম্বইয়ের ঐতিহাসিক…

ByBySandeep Biswas Apr 13, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে সংসদীয় ও গণমাধ্যম সহযোগিতা বৃদ্ধির ওপর জোর

ঢাকা, ১৩ এপ্রিল : বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভর্মা সোমবার বাংলাদেশ জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ…

ByByReshmi Debnath Apr 13, 2026

‘আমি গৃহস্থ নই, তবু সব বুঝি’: নারী শক্তির ক্ষমতায়নে সরকারি প্রকল্পের সাফল্য তুলে ধরলেন মোদী

নয়াদিল্লি, ১৩ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার বলেছেন, তিনি নিজে গৃহস্থ না হলেও পারিবারিক জীবনের সব দিক…

ByByNews Desk Apr 13, 2026

বেঙ্গল ভোটে হিংসামুক্ত বার্তা দিতে ‘দিল’-এর গানকে হাতিয়ার করল নির্বাচন কমিশন

কলকাতা, ১৩ এপ্রিল(আইএএনএস): আসন্ন বিধানসভা নির্বাচনে হিংসামুক্ত, অবাধ ও সুষ্ঠু ভোটের বার্তা ছড়িয়ে দিতে অভিনব উদ্যোগ নিল ভারত…

ByByNews Desk Apr 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top