News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারতে কোভিড-সংক্রমণ ফের ১২-হাজারের ঊর্ধ্বে! মৃত্যু আরও ৩২ জনের, সক্রিয় রোগীর সংখ্যাতেও বৃদ্ধি
Image

ভারতে কোভিড-সংক্রমণ ফের ১২-হাজারের ঊর্ধ্বে! মৃত্যু আরও ৩২ জনের, সক্রিয় রোগীর সংখ্যাতেও বৃদ্ধি

নয়াদিল্লি, ২২ এপ্রিল (হি.স.): ভারতে করোনার দৈনিক সংক্ৰমণ ফের অনেকটাই বাড়ল, এবার ১২-হাজারের গন্ডি পেরিয়ে গেল। বৃদ্ধি পেয়েছে মৃত্যুর সংখ্যাও। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১২,১৯৩ জন, এই সময়ে মৃত্যু হয়েছে কোভিড-আক্রান্ত ৩২ জন রোগীর। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা বেড়ে ৬৭,৫৫৬-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.১৫ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। ৩২ জনের মৃত্যুর পর মৃতের সংখ্যা বেড়ে ৫,৩১,৩০০-এ পৌঁছে গিয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪২,৮৩,০২১ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৬৬ শতাংশ। বিগত ২৪ ঘন্টায় টিকা পেয়েছেন ০০,৬০২ জন, মোট করোনার টিকা পেয়েছেন ২২০,৬৬,৩৭,৫৮১ জন। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২১ এপ্রিল সারা দিনে ভারতে ০১,৯৭,৪৭৭ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে।

Releated Posts

আশা ভোঁসলের শেষযাত্রা: রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন

মুম্বই, ১৩ এপ্রিল: ভারতীয় সঙ্গীত জগতের এক স্বর্ণযুগের অবসান ঘটল কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের প্রয়াণে। সোমবার মুম্বইয়ের ঐতিহাসিক…

ByBySandeep Biswas Apr 13, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে সংসদীয় ও গণমাধ্যম সহযোগিতা বৃদ্ধির ওপর জোর

ঢাকা, ১৩ এপ্রিল : বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভর্মা সোমবার বাংলাদেশ জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ…

ByByReshmi Debnath Apr 13, 2026

‘আমি গৃহস্থ নই, তবু সব বুঝি’: নারী শক্তির ক্ষমতায়নে সরকারি প্রকল্পের সাফল্য তুলে ধরলেন মোদী

নয়াদিল্লি, ১৩ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার বলেছেন, তিনি নিজে গৃহস্থ না হলেও পারিবারিক জীবনের সব দিক…

ByByNews Desk Apr 13, 2026

বেঙ্গল ভোটে হিংসামুক্ত বার্তা দিতে ‘দিল’-এর গানকে হাতিয়ার করল নির্বাচন কমিশন

কলকাতা, ১৩ এপ্রিল(আইএএনএস): আসন্ন বিধানসভা নির্বাচনে হিংসামুক্ত, অবাধ ও সুষ্ঠু ভোটের বার্তা ছড়িয়ে দিতে অভিনব উদ্যোগ নিল ভারত…

ByByNews Desk Apr 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top