News Flash

  • Home
  • খেলা
  • বিসিসি-কে নকআউট করে কসমোপলিটন সেমিফাইনালে
Image

বিসিসি-কে নকআউট করে কসমোপলিটন সেমিফাইনালে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল।। দুর্দান্ত জয় পেয়েছে কসমোপলিটন। ছাড়পত্র পেয়েছে সেমিফাইনালে খেলার। বিসিসি-কে নকআউট করে কসমোপলিটন সেমিফাইনালে প্রবেশ করেছে। অনেকটা তপন স্মৃতি নকআউট ক্রিকেটের মতোই সেমিফাইনালে কসমোপলিটন, ইউনাইটেড ফ্রেন্ডস-এর মুখোমুখি হচ্ছে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচে কসমোপলিটন ৫৫ রানের ব্যবধানে বনমালীপুর ক্রিকেট ক্লাব (বিসিসি)-কে পরাজিত করেছে। খেলা ছিল নরসিংগড়ের পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে বেলা সোয়া একটায়। টস জিতে কসমোপলিটন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। সীমিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে কসমোপলিটন ১৬৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে নিনাদ কদমের ৩০ রান এবং ইন্দ্রজিৎ দেবনাথের ২৮ রান উল্লেখযোগ্য। তবে ওপেনার অভিষেক শর্মার ২৫ রান ও অধিনায়ক পল্লব দাসের ২১ রানও কিছুটা উল্লেখ করার মতো। বনমালীপুর ক্রিকেট ক্লাবের অধিনায়ক সাগর শর্মা ৩৩ রানে তিনটি উইকেট পেয়েছে। এছাড়া, রিয়াজ উদ্দিন ও দেবরাজ দে দুটি করে এবং রাজদীপ দত্ত একটি উইকেট দখল করেছে। পাল্টা ব্যাট করতে নেমে বিসিসি ১৭.৩ ওভার খেলে ১১২ রানে ইনিংস গুটিয়ে নেয়। দলের পক্ষে ওপেনার সচীন শর্মার ২৭ রান এবং অনুজ পালের ২৬ রান কিছুটা উল্লেখযোগ্য। মিডল অর্ডার ও টেল এন্ডারের অন্যান্য ব্যাটার্সরা রান সংগ্রহে পুরোপুরি ব্যর্থ হওয়ায় শেষ রক্ষা সম্ভব হয়নি। কসমোপলিটনের পল্লব দাস, দেবপ্রসাদ সিংহ ও সৌরভ দাস প্রত্যেকে দুটি করে এবং চন্দন রায় ও চৌধুরী জুনেদ কালাম একটি করে উইকেট পেয়েছে। ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে অধিনায়ক পল্লব দাস প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাবও পেয়েছে।

Releated Posts

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

জঙ্গল-পথ পেরিয়ে জাতীয় মঞ্চে, ভারতীয় হকিতে আদিবাসী শক্তির উত্থান

রায়পুর, ২ এপ্রিল(আইএএনএস): খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস ২০২৬-এ হকিতে পুরুষ ও মহিলা—দুই বিভাগেই সোনা জিতে নজর কাড়ল ওড়িশা।…

ByByNews Desk Apr 2, 2026

এলএসজি দলে নেই স্পষ্ট পরিচয়, কড়া সমালোচনায় অভিনব মুকুন্দ

নয়াদিল্লি, ২ এপ্রিল(আইএএনএস): লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এর দলগত গঠন ও কৌশল নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অভিনব…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top