ঘরোয়া টি-টোয়েন্টি : জেসিসি-কে হারিয়ে বিসিসি কোয়ার্টার ফাইনালে

জে সি সি-‌১৭৪/‌৫

বি সি সি-‌১৭৬/‌৪

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল।।দুরন্ত জয়। শেষ বলে। শেষ বলে জয়ের জন্য দরকার ছিলো ৫ রান।  দুরন্ত ব্যাট করা সাগর শর্মা ওভার বাউন্ডারি মেরে দলকে জয় এনে দেন। আসরে তৃতীয় জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে যাওয়ার আশায় রইলো বি সি সি। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-‌২০ ক্রিকেটে। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে মঙ্গলবার বি সি সি ৬ উইকেটে পরাজিত করে জে সি সি-‌কে। জে সি সি-‌র গড়া ১৭৪ রানের জবাবে বি সি সি ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রযোজনীয় রান তুলে নেয়। বিজয়ী দলের সাগর শর্মা এবং রিয়াজ উদ্দিন অর্ধশতরান করেছেন। এদিন দুপুরে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে জে সি সি নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৪ রান করে। দলের পক্ষে ওপেনার অণিরুদ্ধ সাহা ৪৭ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৪, শঙ্কর পাল ২৫ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩০, নিরুপম সেন ১৪ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৭ এবং জয় কিষান সাহা ১১ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। দল অতরিক্ত খাতে পায় ১৩ রান। বি সি সি-‌র পক্ষে আনন্দ ভৌমিক (‌২/‌২৫) সফল বোলার। জবাবে খেলতে নেমে নির্ধারিত ওভারের শেষ বলে ৪ উইকেট হারিয়ে জয় ছিনিয়ে নেয় বি সি সি। দলের পক্ষে সাগর শর্মা ৫৪ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে  ৮২ রানে এবং অনুজ পাল ৬ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ‌১৩ রানে অপরাজিত থেকে যান। এছাড়া ওপেনার রিয়াজ উদ্দিন ৫০ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৯ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৬ রান। জে সি সি-‌র পক্ষে তেজস্বী জশোয়াল (‌৩/‌৪১) সফল বোলার। ম্যাচের সরা ক্রিকেটার নির্বাচিত হয়েচেন বিজয়ী দলের সাগর শর্মা।‌