News Flash

  • Home
  • দেশ
  • কেজরিওয়াল সকাল ১১টায় সিবিআই দফতরে, নিরাপত্তা জোরদার দফতরের বাইরে
Image

কেজরিওয়াল সকাল ১১টায় সিবিআই দফতরে, নিরাপত্তা জোরদার দফতরের বাইরে

নয়াদিল্লি, ১৬ এপ্রিল(হি.স.) : আবগারি নীতি কেলেঙ্কারির ঘটনায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আজ সিবিআই-এর সামনে হাজিরা দেবেন। সকাল ১১টায় সিবিআই সদর দফতরে পৌঁছবেন তিনি। পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও তাঁর সঙ্গে থাকবেন। এদিকে, সিবিআই সদর দফতর এবং রাউজ অ্যাভিনিউতে আম আদমি পার্টি অফিসের বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

কেজরিওয়াল সিবিআই সদর দফতরে যাওয়ার আগে দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ এবং পঞ্জাব বিধানসভার স্পিকার কুলতার সিং সন্ধওয়ান তাঁর সাথে দেখা করতে মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছান। এদিকে সিবিআই সমন পাঠানোর পর রাজনীতিতে উত্তাল হয়ে উঠেছে। আম আদমি পার্টিও আজ বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে।
পুলিশের মতে, সিবিআই সদর দফতরের বাইরে আধাসামরিক বাহিনী এবং দিল্লি পুলিশের কর্মী মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা কার্যকর করা হয়েছে। আম আদমি পার্টি অফিস এবং সিবিআই সদর দফতরের কাছেও রাস্তা অবরোধ করা হয়েছে।

উল্লেখ্য, গত মাসে এই মামলায় দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করেছে সিবিআই।

Releated Posts

কলকাতা নিয়ে আসিফের হুমকি খতিয়ে দেখছে কেন্দ্র, সন্ত্রাস উসকানির আশঙ্কা

নয়াদিল্লি, ৬ এপ্রিল (আইএএনএস): পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ-এর কলকাতা সংক্রান্ত মন্তব্যকে ঘিরে সতর্ক হয়েছে ভারতের নিরাপত্তা সংস্থাগুলি। তাঁর…

ByByNews Desk Apr 6, 2026

 ‘জাতি প্রথম’ আদর্শে এগোচ্ছে বিজেপি: প্রতিষ্ঠা দিবসে বার্তা কর্নাটক বিজেপি সভাপতির

দাভানাগেরে, ৬ এপ্রিল (আইএএনএস) : কর্নাটক বিজেপি সভাপতি ও বিধায়ক বি.ওয়াই. বিজয়েন্দ্র সোমবার বলেছেন, লক্ষ লক্ষ কর্মীর নিরলস…

ByByNews Desk Apr 6, 2026

ভোটের আগে কড়া নজরদারি, ৬৫০ কোটিরও বেশি নগদ ও সামগ্রী বাজেয়াপ্ত ইসির

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস) : আসন্ন বিধানসভা নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে নজরদারি আরও কড়া করেছে নির্বাচন কমিশন। রবিবার…

ByByNews Desk Apr 5, 2026

একদিনে ৫১ লক্ষের বেশি এলপিজি সিলিন্ডার সরবরাহ, কোথাও ঘাটতি নেই: কেন্দ্র

নয়াদিল্লি, ৫ এপ্রিল (আইএএনএস): দেশে এলপিজি সরবরাহ নিয়ে কোনও সঙ্কট নেই বলে জানাল কেন্দ্র। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস…

ByByNews Desk Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top