News Flash

  • Home
  • দেশ
  • নিয়োগ দুর্নীতিতে বিভাস অধিকারীকে নিজাম প্যালেসে তলব করল সিবিআই
Image

নিয়োগ দুর্নীতিতে বিভাস অধিকারীকে নিজাম প্যালেসে তলব করল সিবিআই

কলকাতা, ১৬ এপ্রিল (হি.স.) : এবার বিভাস অধিকারীকে তলব করল সিবিআই। গতকাল নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি চালিয়ে যে নথি উদ্ধার হয়েছে সেই সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্যই রবিবারই তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্তে শনিবার মোট ৬ জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে সিবিআই । কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তল্লাশি চালানো এই ছ’টি জায়গার মধ্যে চারটি জায়গাই বিভাসের বলে জানা গিয়েছে। সিবিআই সূত্রে খবর, গতকাল নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি চালিয়ে যে নথি উদ্ধার হয়েছে সেই সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্যই এ দিনের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। এর আগে ইডি তলব করেছিল বিভাস অধিকারীকে। তবে সিবিআই এই প্রথম তাঁকে ডেকে পাঠাল। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা স্পষ্ট করছেন বিভাস অধিকারী অন্যতম মাস্টার মাইন্ড। কারণ ২০১২ থেকে ২০১৮ পর্যন্ত বেঙ্গল টিচার্স ট্রেনিং অ্যাসোসিয়েশনের মাথায় ছিলেন বিভাস। শুধু নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি নয়, বিএড, ডিএলএড, কলেজে অনুমোদন পাইয়েও দিতেন তিনি। সব মিলিয়ে বেশ কয়েক কোটি টাকা নিজের পকেটে পুরেছিলেন বিভাস এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

প্রসঙ্গত, এই বিভাস অধিকারী নিজেকে সৎসঙ্গের সঙ্গে যুক্ত একজন ঋত্ত্বিক বলে পরিচয় দিত। বীরভূমে একটি আশ্রমও বানিয়ে ফেলেছে বিভাস।যদিও ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ আশ্রম থেকে জানানো হয়, বিভাসের তৈরি ওই আশ্রমের সঙ্গে অনুকূলচন্দ্রের সৎসঙ্গের কোনও যোগ নেই। বিভাসের আশ্রমটি সম্পূর্ণ ব্যক্তিগত একটি ট্রাস্ট।

Releated Posts

 ‘জাতি প্রথম’ আদর্শে এগোচ্ছে বিজেপি: প্রতিষ্ঠা দিবসে বার্তা কর্নাটক বিজেপি সভাপতির

দাভানাগেরে, ৬ এপ্রিল (আইএএনএস) : কর্নাটক বিজেপি সভাপতি ও বিধায়ক বি.ওয়াই. বিজয়েন্দ্র সোমবার বলেছেন, লক্ষ লক্ষ কর্মীর নিরলস…

ByByNews Desk Apr 6, 2026

ভোটের আগে কড়া নজরদারি, ৬৫০ কোটিরও বেশি নগদ ও সামগ্রী বাজেয়াপ্ত ইসির

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস) : আসন্ন বিধানসভা নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে নজরদারি আরও কড়া করেছে নির্বাচন কমিশন। রবিবার…

ByByNews Desk Apr 5, 2026

একদিনে ৫১ লক্ষের বেশি এলপিজি সিলিন্ডার সরবরাহ, কোথাও ঘাটতি নেই: কেন্দ্র

নয়াদিল্লি, ৫ এপ্রিল (আইএএনএস): দেশে এলপিজি সরবরাহ নিয়ে কোনও সঙ্কট নেই বলে জানাল কেন্দ্র। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস…

ByByNews Desk Apr 5, 2026

ভোটের আগে কলকাতা পুলিশের একাধিক থানার ওসি বদলি ইসির

কলকাতা, ৫ এপ্রিল(আইএএনএস): বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কলকাতা পুলিশের একাধিক থানার অফিসার-ইন-চার্জ (ওসি) পদে বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন।…

ByByNews Desk Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top