News Flash

  • Home
  • দেশ
  • মহারাষ্ট্রের রায়গড়ে খাদে পড়ল যাত্রীবোঝাই বাস; মৃত্যু ১২ জনের, আহত কমপক্ষে ২৫
Image

মহারাষ্ট্রের রায়গড়ে খাদে পড়ল যাত্রীবোঝাই বাস; মৃত্যু ১২ জনের, আহত কমপক্ষে ২৫


রায়গড়, ১৫ এপ্রিল (হি.স.): মহারাষ্ট্রের রায়গড় জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই একটি বাস। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১২ জনের, মৃতদের মধ্যে শিশু ও মহিলা রয়েছেন বলে জানা গিয়েছে। শনিবার সকালের এই দুর্ঘটনায় আহত হয়েছেন ২৫ জন। সকলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুর্ঘটনাটি ঘটেছে রায়গড়ের খোপোলি এলাকায়।

পুলিশ জানিয়েছে, প্রাইভেট বাসটি পুণে থেকে মুম্বই যাচ্ছিল, পুরানো মুম্বই-পুণে হাইওয়েতে শিংরোবা মন্দিরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। উদ্ধারকারী দলের একজন জানিয়েছে, কমপক্ষে ১৩-১৪ জনের মৃত্যু হয়েছে। তল্লাশি ও উদ্ধারকাজ চলছে। গভীর খাদে পড়ে যাওয়ায় বাসটি ভেঙে দুমড়ে মুচড়ে গিয়েছে।

Releated Posts

এআইয়ের সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি উদীয়মান ঝুঁকি মোকাবিলার আহ্বান জয়শঙ্করের

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি এর সম্ভাব্য পরিণতি সম্পর্কে আগাম প্রস্তুতি…

ByByNews Desk Sep 26, 2026

জয়শঙ্করের সঙ্গে তর্কে জড়ানো পাক সাংবাদিকের বিরুদ্ধে আগে হোয়াইট হাউসে বিশৃঙ্খলার অভিযোগ

রাষ্ট্রসংঘ, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): রাষ্ট্রসংঘে ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে প্রশ্নোত্তরের সময় তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়া পাকিস্তানি সাংবাদিক…

ByByNews Desk Sep 26, 2026

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top