News Flash

  • Home
  • খেলা
  • রেটিং দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন লক্ষ্যে অনাবিল
Image

রেটিং দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন লক্ষ্যে অনাবিল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল।।খেতাবের দোড়গোরায় অনাবিল গোস্বামী (‌১৪০৭)। আগামীকাল শেষ রাউন্ডে পয়েন্ট ভাগ করতে পারলেই প্রথমবর্ষ রেটিং দাবা প্রতিযোগিতার‌ শিরোপা দখল করে নিতে পারবেন ঊণকোটি জেলার কৈলাসহর মহকুমার অনাবিল। ৮ রাউন্ডের শেষে সাড়ে ৭ পয়েন্ট পেয়ে এককভাবে শীর্ষে রয়েছেন অনাবিল। ৭ পয়েন্ট পেয়ে অনাবিলের ঘাড়ে নিশ্বাস ফেলছেন প্রসেনজিৎ নম:‌ শুদ্র (‌১২৫৭)‌। আগামীকাল শেষ রাউন্ডে মুখোমুখি হবে দুজন। এন এস আর সি সি-‌র দাবা হলঘরে বুধবার আসরের সপ্তম এবং অষ্টম রাউন্ডের খেলা হয়। এদিন বিকেলে দেবাংকুর ব্যানার্জির (‌১৫০৩)‌ সঙ্গে পয়েন্ট ভাগ করেন অনাবিল। সাড়ে ৬ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন দেবাংকুর এবং বাপী দেববর্মা। ৬ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন অসমের নালিনক্ষা কাশ্বপ (‌১৩৭২), অভিজ্ঞান ঘোষ (‌১৮০৮), মেহেকদ্বীপ গোপ (‌১২৪৮) এবং আরাধ্যা দাস (‌১১৬৪)।‌‌‌‌ আজ সকালে হবে শেষ রাউন্ডের খেলা। আসর পরিচালনা করছেন রাজ্যের দ্বিতীয় আন্তর্জাতিক আরবিটর অনুপম ভট্টাচার্য।

Releated Posts

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

জঙ্গল-পথ পেরিয়ে জাতীয় মঞ্চে, ভারতীয় হকিতে আদিবাসী শক্তির উত্থান

রায়পুর, ২ এপ্রিল(আইএএনএস): খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস ২০২৬-এ হকিতে পুরুষ ও মহিলা—দুই বিভাগেই সোনা জিতে নজর কাড়ল ওড়িশা।…

ByByNews Desk Apr 2, 2026

এলএসজি দলে নেই স্পষ্ট পরিচয়, কড়া সমালোচনায় অভিনব মুকুন্দ

নয়াদিল্লি, ২ এপ্রিল(আইএএনএস): লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এর দলগত গঠন ও কৌশল নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অভিনব…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top