News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিশ্চিন্তপুর রেল প্রকল্প ভারত ও বাংলাদেশের সম্পর্ক আরও মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে : ডোনার মন্ত্রী কিষাণ রেড্ডি
Image

নিশ্চিন্তপুর রেল প্রকল্প ভারত ও বাংলাদেশের সম্পর্ক আরও মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে : ডোনার মন্ত্রী কিষাণ রেড্ডি

আগরতলা, ১১ এপ্রিল (হি. স.) : ভারত-বাংলাদেশের সম্পর্ককে আরও দৃঢ়ভাবে মজবুত করতে নিশ্চিন্তপুর রেল প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। মঙ্গলবার নিশ্চিন্তপুর রেলস্টেশন পরিদর্শনে গিয়ে একথা দৃঢ় প্রত্যয়ের সুরে বলেন ডোনার মন্ত্রী জি কিষাণ রেড্ডি।

তাঁর দাবি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উভয় দেশের বাণিজ্যিক স্বার্থে সমস্ত প্রতিবন্ধকতা দূর করতে খুবই আগ্রহী। এটি একটি আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন। এই স্টেশন দিয়ে ভারত থেকে ট্রেন বাংলাদেশে প্রবেশ করবে।

তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন নয়াদিল্লি সফরে গিয়েছিলেন, তখন আমি তাঁর সাথে দেখা করেছিলাম এবং এই বিশেষ গুরুত্বপূর্ণ প্রকল্পে প্রচন্ড বিলম্বের বিষয়টি তুলে ধরেছিলাম। তিনি আমাদের পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছিলেন এবং বাংলাদেশের পক্ষে উদ্ভূত জমি অধিগ্রহণ সংক্রান্ত কিছু সমস্যা ইতিমধ্যেই সমাধান করা হয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, এই প্রকল্পে ডোনার মন্ত্রকের মোট খরচ ৭০০ কোটি টাকা ছাড়িয়েছে। এদিন তিনি আশা ব্যক্ত করে বলেন,আগামী বছর প্রকল্পটি উভয় দেশের প্রধানমন্ত্রীর হাত দিয়েই উদ্বোধন হবে

Releated Posts

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ…

ByByReshmi Debnath Aug 23, 2026

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৩ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ ৮ বছরের এক শিশু। রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top