রামবান, ১০ এপ্রিল(হি.স.) : বানিহালে ভূমিধসের কারণে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। বানিহালের চামালবাসে পাহাড় থেকে অবিরাম পাথর পড়ছে।
ডিএসপি ট্রাফিক ন্যাশনাল হাইওয়ে আসগর মালিক জানিয়েছেন, বানিহালের চামালওয়াস এলাকার কাছে একটি পাথর রাস্তায় পড়ে যাওয়ার পর হাইওয়েতে দুদিক থেকে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি বলেন, এখনো মেরামতের কাজ শুরু হয়নি। পাহাড়ের চূড়া থেকে এখনো রাস্তার ওপর পাথর পড়ছে। পাথর পড়া বন্ধ হলেই রাস্তা পরিষ্কার ও মেরামতের কাজ শুরু করা হবে।

