News Flash

  • Home
  • দিনের খবর
  • কুড়মি সমাজের আন্দোলন ঝাড়খণ্ডে শেষ, চলতে শুরু করেছে ট্রেন
Image

কুড়মি সমাজের আন্দোলন ঝাড়খণ্ডে শেষ, চলতে শুরু করেছে ট্রেন

রাঁচি, ১০ এপ্রিল(হি.স.) : ঝাড়খণ্ডে, খড়গপুর বিভাগের খেমাশুলি স্টেশন এবং আদ্রা বিভাগের কুস্তর এবং কোটশিলা স্টেশনে কুড়মি সমাজের আন্দোলন শেষ হয়েছে। ফলে ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক হচ্ছে।

রবিবার গভীর রাতে আন্দোলন শেষ করার ঘোষণা দেয় কুড়মি সংগঠনগুলো। এর পর ট্র্যাকের ওপর বসে থাকা লোকজন সরে যেতে থাকে। খড়গপুর বিভাগের সিনিয়র ডিসিএম, রাজেশ কুমার বলেছেন যে কুড়মি সম্প্রদায়ের লোকেরা এখন ব্যানার এবং পতাকা নিয়ে খেমাশুলি স্টেশন থেকে দূরে সরে গেছে। আন্দোলন শেষ হওয়ার সাথে সাথে, রাঁচি রেলওয়ে ডিভিশনে ট্রেন পরিষেবা এখন তার নির্ধারিত সময় অনুযায়ী কাজ শুরু করেছে। এই আন্দোলনের সময় রেলকে একটানা ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়েছিল। আন্দোলন শেষ হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে কর্তৃপক্ষ।

Releated Posts

চিন-নেপাল সীমান্তে হড়পা বানে ৭৭ জন নিখোঁজ, উদ্ধারকাজ তদারকিতে সদগুরু

কাঠমান্ডু, ২৬ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ হড়পা বানের পর চিন-নেপাল সীমান্তের গিরং এলাকায় উদ্ধারকাজ তদারক করতে নিজে উপস্থিত…

ByBySandeep Biswas Aug 26, 2026

মালদায় পাঁচ বাংলাদেশি অনুপ্রবেশকারী ও এক ভারতীয় দালাল গ্রেপ্তার

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের মালদা জেলায় যৌথ অভিযান চালিয়ে পাঁচজন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং এক…

ByByNews Desk Aug 26, 2026

হজরতবাল দরগায় নবী দিবস উদযাপনে হাজার হাজার মানুষের সমাগম

শ্রীনগর, ২৬ আগস্ট (আইএএনএস): ইসলাম ধর্মের নবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন উপলক্ষে ‘ঈদ-এ-মিলাদ’ উদযাপনে বুধবার জম্মু ও কাশ্মীরের…

ByByNews Desk Aug 26, 2026

নাগেন্দ্রর ইস্তফার সম্ভাবনা উড়িয়ে দিলেন না কর্ণাটকের মুখ্যমন্ত্রী, বললেন দলের সবাই ‘শৃঙ্খলাবদ্ধ সৈনিক’

বেঙ্গালুরু, ২৬ আগস্ট (আইএএনএস): আদিবাসী কল্যাণ দপ্তরে কথিত অনিয়মের অভিযোগ ঘিরে চাপ বাড়তে থাকায় কর্ণাটকের পরিকল্পনা ও পরিসংখ্যান…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top