News Flash

  • Home
  • দেশ
  • দুই গোষ্ঠীর সংঘর্ষে জামশেদপুরে উত্তেজনা! জারি ১৪৪ ধারা, বন্ধ ইন্টারনেট সংযোগ
Image

দুই গোষ্ঠীর সংঘর্ষে জামশেদপুরে উত্তেজনা! জারি ১৪৪ ধারা, বন্ধ ইন্টারনেট সংযোগ

জামশেদপুর, ১০ এপ্রিল (হি.স.): দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের উত্তেজনার পারদ চড়ছে ঝাড়খণ্ডের জামশেদপুরে, উত্তেজনা বাড়তে থাকায় জামশেদপুর শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। শহরের শাস্ত্রী নগর এলাকায় পুলিশকে ঢল দিতেও দেখা গিয়েছে। এলাকায় শান্তি, সুস্থিতি বজায় রাখতেই পুলিশের টহলদারি শুরু হয়েছে। পাশাপাশি বন্ধ রাখা হয়েছে মোবাইল ইন্টারনেট সংযোগ।

ধর্মীয় পতাকার ‘অপমান’ করা হয়েছে, এই অভিযোগেই জামশেদপুরে রবিবার দুই গোষ্ঠীর কিছু মানুষের মধ্যে ঝামেলা হয়। পাথর ছোড়ার ঘটনাও ঘটে। শাস্ত্রীনগর এলাকায় ছড়ায় উত্তেজনা। শুধু তাই নয়, শাস্ত্রীনগর এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হলে, দু’টি দোকান এবং একটি অটো জ্বালিয়ে দেওয়া হয়। যা নিয়ে গোটা এলাকায় উত্তেজনা ছড়ালে পুলিশ হাজির হয়। উত্তেজনা থামাতে পুলিশকে বাধ্য হয়ে টিয়ার গ্যাসের শেল ফাটাতে হয়। এরপরই ওই এলাকায় জারি করা হয় ১৪৪ ধারা। পাশাপাশি ওই এলাকায় বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট সংযোগ।

পশ্চিম সিংভূম (জামশেদপুর)-এর এসএসপি প্রভাত কুমার সোমবার বলেছেন, “এখনও পর্যন্ত ৫০ জনেরও বেশি দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। ড্রোন-সহ পুলিশ বাহিনী ও নজরদারি দল মোতায়েন করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

Releated Posts

নেপালে আকস্মিক বন্যা: ভারতীয়দের সহায়তায় জরুরি নম্বর প্রকাশ ভারতীয় দূতাবাসের

কাঠমান্ডু, ২৬ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ভারতীয় নাগরিকদের সহায়তা ও তথ্যের জন্য জরুরি যোগাযোগ নম্বর…

ByByNews Desk Aug 26, 2026

শ্রীনগর কেন্দ্রীয় জেল থেকে পালানো দুই ধর্ষণ মামলার অভিযুক্ত রাজস্থানে গ্রেপ্তার

শ্রীনগর, ২৬ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের শ্রীনগর কেন্দ্রীয় জেল থেকে পালিয়ে যাওয়া ধর্ষণ মামলার দুই অভিযুক্তকে বুধবার…

ByByNews Desk Aug 26, 2026

হিজাব ইস্যুতে ওয়াইসিকে নিশানা এনডিএ নেতাদের, ‘ভোটব্যাঙ্কের রাজনীতি ও সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা’

নয়াদিল্লি, ২৬ আগস্ট (আইএএনএস): এলাহাবাদ হাইকোর্টের স্কুলের পোশাকবিধি সংক্রান্ত রায়ের সমালোচনা করায় এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসিকে বুধবার তীব্র…

ByByNews Desk Aug 26, 2026

অপারেশন সিঁদুরে পাকিস্তানের কিরানা হিলসে ভারতীয় লইটারিং মিউনিশন আঘাত হেনে থাকতে পারে: প্রাক্তন সিডিএস অনিল চৌহান

নয়াদিল্লি, ২৬ আগস্ট (আইএএনএস): গত বছর অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানের পারমাণবিক কেন্দ্র হিসেবে পরিচিত কিরানা হিলসে ভারতের একটি…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top