News Flash

Image

বদরপুরে সড়ক দুর্ঘটনায় হত সরকারি স্কুলের শিক্ষক প্রদীপ নাথ

বদরপুর (অসম), ১০ এপ্রিল (হি.স.) : করিমগঞ্জ জেলার বদরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সরকারি প্রাথমিক স্কুলের জনৈক শিক্ষক। দ্রুতগামী ডাম্পারের ধাক্কার অকালে মৃত্যুবরণ করেছে টেট শিক্ষক প্রদীপকুমার নাথ।

ঘটনাটি ঘটেছে রবিবার রাতে। নিহত শিক্ষক কাছাড় জেলার কালাইন ভৈরবপুর এলাকার জনৈক দীপকরঞ্জন নাথের ছেলে প্রদীপকুমার নাথ (৩০) বলে পরিচয় পাওয়া গেছে। বদরপুর থানা সূত্রে জানা গেছে, অসম-ত্রিপুরা ৩৭ নম্বর জাতীয় সড়কের বদরপুরঘাটের জংলা কালীবাড়ির প্রবেশপথের সামনে দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে।

পুলিশ জানিয়েছে, রবিবার এমএ-এ কোনও এক বিষয়ের পরীক্ষা দিতে করিমগঞ্জ প্রদীপ নাথ। রাতে তাঁর এএস ০১ ডব্লিউ ৬০৩৭ নম্বরের স্কুটি নিয়ে কালাইনের ভৈরবপুরের বাড়িতে ফিরছিলেন তিনি। কিন্তু বদরপুর পৌছার পর বদরপুরঘাটের জংলা কালীবাড়ি প্রবেশপথের সামনে পিছন থেকে টিআর ০১ ইউ ১৫৩২ নম্বরের বেপরোয়া একটি ডাম্পার স্কুটিতে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর।

স্থানীয়রা দুর্ঘটনার বিকট শব্দ শুনে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানের কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনায় বদরপুর পুলিশ ঘাতক ডাম্পার এবং স্কুটিকে বাজেয়াপ্ত করেছে বলে জানা গেছে। এছাড়া প্রদীপ নাথের মৃতদেহ ময়না তদন্তের জন্য করিমগঞ্জ অসামরিক হাসপাতালে পাঠানো হয়। ময়না তদন্তের পর আজ প্রয়াত নাথের মৃতদেহ তাঁর পরিবারের কাছে সমঝে দিয়েছে পুলিশ।

এদিকে সদ্য বিবাহিত শিক্ষকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কাছাড় জেলার কালাইন ভৈরবপুর এলাকায়। ঘাতক ডাম্পারের চালককে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবি উঠেছে।

Releated Posts

অসমের হাইলাকান্দিতে পাকিস্তান-যোগ সন্দেহে ২১ বছরের যুবক গ্রেপ্তার

গুয়াহাটি, ২৬ আগস্ট (আইএএনএস): পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ সংগঠন ‘শাহাদাত-ই-ভাট্টি নেটওয়ার্ক’ (এসবিএন)-এর সঙ্গে কথিত যোগসূত্রের অভিযোগে অসমের হাইলাকান্দি জেলায় ২১…

ByByNews Desk Aug 26, 2026

অসমজুড়ে ফের প্রাণ ফিরছে গ্রন্থাগারে, পড়াশোনায় বাড়ছে শিশুদের আগ্রহ: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ আগস্ট (আইএএনএস): অসমের বিভিন্ন প্রান্তের গ্রন্থাগারগুলিতে ফের নতুন করে প্রাণচাঞ্চল্য দেখা যাচ্ছে। শিশুরা বই পড়ার পাশাপাশি…

ByByNews Desk Aug 26, 2026

মণিপুরে ১৩ জঙ্গি গ্রেপ্তার, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

ইম্ফল, ২৬ আগস্ট (আইএএনএস): মণিপুরের বিভিন্ন জেলায় গত ২৪ ঘণ্টায় পৃথক যৌথ অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের ১৩ জন…

ByByNews Desk Aug 26, 2026

শিশু পাচার চক্রের বিরুদ্ধে বড় সাফল্য, অরুণাচলে ১৯ শিশুকে উদ্ধার, গ্রেফতার ৩ মহিলা

ইটানগর, ২৫ আগস্ট (আইএএনএস): সন্দেহভাজন শিশু পাচার চক্রের বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য পেল অরুণাচল প্রদেশ পুলিশ। রাজ্যের বিভিন্ন…

ByBySandeep Biswas Aug 25, 2026
Scroll to Top