News Flash

  • Home
  • দেশ
  • আগামী ২০-৩০ বছরের মধ্যে বিশ্বগুরু হবে ভারত : মোহন ভাগবত
Image

আগামী ২০-৩০ বছরের মধ্যে বিশ্বগুরু হবে ভারত : মোহন ভাগবত

মুম্বই, ১০ এপ্রিল (হি.স.): আগামী ২০ থেকে ৩০ বছরের মধ্যে বিশ্বগুরু হতে চলেছে ভারত এবং এই লক্ষ্য অর্জনের জন্য এখন থেকেই সক্রিয়ভাবে কাজ করতে হবে আমাদের। এই মন্তব্য করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর সরসঙ্ঘচালক মোহন ভাগবত। রবিবার সন্ধ্যায় মুম্বইয়ের প্রভাদেবীতে অবস্থিত রবীন্দ্র নাট্য মন্দিরে প্রখ্যাত শিল্পপতি ও বিশ্ব হিন্দু পরিষদের সহ-সভাপতি অশোকরাও চৌগুলের অমৃত মহোৎসবের অনুষ্ঠানের আয়োজন করে বিবেক ব্যাসপীঠ। সরসঙ্ঘচালক মোহন ভাগবত ভিএইচপি সহ-সভাপতি অশোক চৌগুলেকে একজন নিবেদিতপ্রাণ নেতা হিসেবে বর্ণনা করেছেন।

মোহন ভাগবত বলেছেন, সত্য আমাদের আচরণে প্রতিফলিত হওয়া উচিত এবং অশোকজি নিজের আচরণে সত্য এনেছেন। তিনি বলেছেন, ভারতের বড় হওয়া বিশ্বের প্রয়োজন এবং সে জন্য অশোকজির অনুপ্রেরণামূলক জীবন অনুসরণ করতে হবে। এই অনুষ্ঠানে দু’টি ইংরেজি বই প্রকাশিত হয়। বইয়ের সম্পাদক অরবিন্দ সিং এবং এই অনুষ্ঠানের আর্ট ডিরেক্টর গোপী কুকদেকে সরসঙ্ঘচালকের হাতে সম্মানিত করা হয়।

অনুষ্ঠানের শুরুতে অশোকরাও চৌগুলে ও সুধা চৌগুলেকে সম্মানিত করেন সরসঙ্ঘচালক মোহন ভাগবত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রমোদ পাওয়ার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঙ্গলপ্রভাত লোধা, দিলীপ করম্বেলকর, মিলিন্দ পারন্দে, শ্রীপাদ নায়েক।

Releated Posts

নেপালে আকস্মিক বন্যা: ভারতীয়দের সহায়তায় জরুরি নম্বর প্রকাশ ভারতীয় দূতাবাসের

কাঠমান্ডু, ২৬ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ভারতীয় নাগরিকদের সহায়তা ও তথ্যের জন্য জরুরি যোগাযোগ নম্বর…

ByByNews Desk Aug 26, 2026

শ্রীনগর কেন্দ্রীয় জেল থেকে পালানো দুই ধর্ষণ মামলার অভিযুক্ত রাজস্থানে গ্রেপ্তার

শ্রীনগর, ২৬ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের শ্রীনগর কেন্দ্রীয় জেল থেকে পালিয়ে যাওয়া ধর্ষণ মামলার দুই অভিযুক্তকে বুধবার…

ByByNews Desk Aug 26, 2026

হিজাব ইস্যুতে ওয়াইসিকে নিশানা এনডিএ নেতাদের, ‘ভোটব্যাঙ্কের রাজনীতি ও সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা’

নয়াদিল্লি, ২৬ আগস্ট (আইএএনএস): এলাহাবাদ হাইকোর্টের স্কুলের পোশাকবিধি সংক্রান্ত রায়ের সমালোচনা করায় এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসিকে বুধবার তীব্র…

ByByNews Desk Aug 26, 2026

অপারেশন সিঁদুরে পাকিস্তানের কিরানা হিলসে ভারতীয় লইটারিং মিউনিশন আঘাত হেনে থাকতে পারে: প্রাক্তন সিডিএস অনিল চৌহান

নয়াদিল্লি, ২৬ আগস্ট (আইএএনএস): গত বছর অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানের পারমাণবিক কেন্দ্র হিসেবে পরিচিত কিরানা হিলসে ভারতের একটি…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top