চেন্নাই বিমানবন্দরের নয়া টার্মিনালের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, অংশ নিলেন রোড শো-তে

চেন্নাই, ৮ এপ্রিল (হি.স.): তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদে বিভিন্ন জনমুখী প্রকল্পের উদ্বোধনের পর জনসভায় অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরই তিনি গিয়ে পৌঁছন তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে। শনিবার দুপুরে তিনি চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে নিউ ইন্টিগ্রেটেট টার্মিনালের উদ্বোধন করেন । নতুন টার্মিনাল থেকে প্রতিবছরে ৩০ লক্ষ যাত্রী যাতায়াত করতে পারবেন । এই নতুন টার্মিনাল নির্মিত হয়েছে তামিল সংস্কৃতি ও প্রকৃতির সঙ্গে মেলবন্ধন ঘটিয়ে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন চেন্নাইতে একটি রোড শোয় অংশগ্রহণ করেন । দলের শীর্ষ নেতৃত্বের পাশাপাশি এই রোড শো ঘিরে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।