নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ এপ্রিল৷৷ সারা দেশের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হল ভগবান মহাবীরের ২৬২২ তম জন্মজয়ন্তী৷ অহিংসার অন্যতম মূর্ত প্রতীক জৈন ধর্মের প্রবর্তক মহাবীর ভগবান মহাবীরের জন্ম জয়ন্তী সোমবার আগরতলা টাউন হল সংলগ্ণ মহাবীর রিলিজিয়ান্স ট্রাস্ট এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়৷ ভগবান মহাবীরের ২৬২২ তম জন্মজয়ন্তী উপলক্ষে মহাবীর রিলিজিয়ান্স ট্রাস্টের উদ্যোগে এক বিশেষ ধর্মীয় প্রার্থনা সভার আয়োজন করা হয়৷ জৈন ধর্মাবলম্বীরা এদিন এখানে মিলিত হয়ে ভগবান মহাবীরকে শ্রদ্ধায় মননে পুজো করেন৷ মহাবীর জয়ন্তী জৈন ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব৷ জৈন ধর্মের প্রতিষ্ঠাতা ভগবান মহাবীরের জন্ম উপলক্ষে এই শুভ উৎসব উদযাপিত হয়৷ সারা বিশ্বে জৈন ধর্মের অনুসারীরা তাঁর দর্শনকে সম্মান জানাতে এই দিনটি পালন করেন৷প্রাক-বৈদিক যুগের পূর্ববর্তী তীর্থঙ্কারগুলির আধ্যাত্মিক, দার্শনিক ও নৈতিক শিক্ষাগুলি তিনি ব্যাখ্যা করেছিলেন৷তিনি ছিলেন জৈন ধর্মের একজন ত্রাণকর্তা ও আধ্যাত্মিক শিক্ষক৷ তিনি ছিলেন জৈন ধর্মের একজন ত্রাণকর্তা ও আধ্যাত্মিক শিক্ষক৷ মহাবীর রিলিজিয়ান্স ট্রাস্টের কর্মকর্তারা মহাবীর জয়ন্তী পালনের তাৎপর্য তুলে ধরেন৷

রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় মহাবীর জন্ম জয়ন্তী পালিত
Tags:
Releated Posts
আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ জওয়ানদের জন্য ড্রোন সচেতনতা প্রদর্শনী, নিরাপত্তা জোরদারে উদ্যোগ আসাম রাইফেলসের
আগরতলা, ১২ জুন: আধুনিক প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার এবং ড্রোনভিত্তিক সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ…
নূতননগরে প্রশাসনের তৎপরতায় রুখে দেওয়া হল বাল্যবিবাহ
আগরতলা, ১২ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার নূতননগর এলাকায় প্রশাসনের দ্রুত ও সফল হস্তক্ষেপে একটি সম্ভাব্য বাল্যবিবাহ রোধ করা…
শান্তিরবাজারে বাড়ছে চুরির ঘটনা, নৈশকালীন টহল নিয়ে প্রশ্ন ব্যবসায়ীদের
শান্তিরবাজার, ১২ জুন: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক চুরির ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে ব্যবসায়ী মহল এবং…
ত্রিপুরা সফরে অসমের রাজ্যসভার সাংসদ কনক পুরকায়স্থ, একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে ‘বিকশিত ভারত ২০৪৭’-এর বার্তা
আগরতলা, ১২ জুন: অসমের রাজ্যসভার সাংসদ কনক পুরকায়স্থ ত্রিপুরায় একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ…


















