নয়াদিল্লি, ৩০ মার্চ (হি.স.) : রাজস্থান প্রতিষ্ঠা দিবসে রাজস্থানের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বৃহস্পতিবার তিনি টুইটে বলেছেন, “রাজস্থান দিবসে রাজ্যের জনগণকে আমার শুভেচ্ছা।”
তিনি আরও বলেন, “সংস্কৃতি, আতিথেয়তা, সাহসিকতা এবং পর্যটন স্থান রাজস্থানের পরিচয়। আমি বিশ্বাস করি, এ ধরনের বৈশিষ্ট্যের জোরে রাজ্যের মানুষ উজ্জ্বল ভবিষ্যত গড়ে তুলবে এবং দেশের উন্নয়নে অবদান রাখবে।



















