News Flash

  • Home
  • দিনের খবর
  • দেহরাদূনের জনঔষধি কেন্দ্র পরিদর্শন মনসুখ মান্ডভিয়ার, সুবিধাভোগী ও স্বাস্থ্য কর্মীদের সঙ্গে বললেন কথা
Image

দেহরাদূনের জনঔষধি কেন্দ্র পরিদর্শন মনসুখ মান্ডভিয়ার, সুবিধাভোগী ও স্বাস্থ্য কর্মীদের সঙ্গে বললেন কথা

দেহরাদূন, ৩০ মার্চ (হি.স.) : দু’দিনের সফরে উত্তরাখণ্ডে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডভিয়া। বৃহস্পতিবার সকালেই দেহরাদূন বিমানবন্দরে পৌঁছন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। দেহরাদূনের জিটিসি হেলিপ্যাডে তাঁকে স্বাগত জানান উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। দু’দিনের উত্তরাখণ্ড সফরে দূন মেডিকেল কলেজের নিউ ব্লকে ৫০০ শয্যার হাসপাতাল-সহ রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামো বাড়ানোর জন্য বেশ কয়েকটি উদ্যোগের শিলান্যাস করবেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডভিয়া।

এদিন সকালেই দেহরাদূনের জনঔষধি কেন্দ্র পরিদর্শনে যান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। জনঔষধি কেন্দ্রে গিয়ে স্বাস্থ্যকর্মী ও সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। টুইট করে তিনি জানিয়েছেন, “জনঔষধি, মানুষের উপকার! দেহরাদূনে জনঔষধি কেন্দ্র পরিদর্শন করেছি। ওষুধ কিনতে আসা মানুষজন জানিয়েছেন, জনঔষধি কেন্দ্রের জন্য তাঁদের পকেটের খরচ অনেকটাই কমে গিয়েছে। এই কেন্দ্রগুলি দেশের প্রতিটি প্রান্তে সস্তা এবং গুণমানসম্পন্ন ওষুধ তৈরি করছে।” এদিন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গেও কথা বলেছেন মনসুখ মান্ডভিয়া।

Releated Posts

প্রতিদিন প্রায় ২৮ লক্ষ এলপিজি সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে, কোনও ঘাটতি নেই : ইন্ডিয়ান অয়েল

নয়াদিল্লি, ৩ এপ্রিল : ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি) জানিয়েছে, দেশে প্রতিদিন প্রায় ২৮ লক্ষ এলপিজি সিলিন্ডার সরবরাহ করা…

ByBySandeep Biswas Apr 3, 2026

বিশ্বের কাছে ভারতের গুরুত্ব অপরিসীম; তাই আমাদের প্রতিক্রিয়া প্রকাশের ক্ষেত্রে আরও সতর্ক ও সংযত হতে হবে: সৈয়দ আকবরউদ্দিন

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস) :— জাতিসংঘে ভারতের সাবেক স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন বলেছেন যে, দেশের পররাষ্ট্রনীতিতে এখন ক্রমবর্ধমান…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

‘ভয় পেলে চলবে না’: আপে ভাঙন স্পষ্ট, রাঘব চাড্ডাকে কড়া জবাব কেজরিওয়ালের ঘনিষ্ঠদের

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস): আমি আদমি পার্টি (আপ)-এর অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবার প্রকাশ্যে চলে এল। রাজ্যসভার প্রাক্তন ডেপুটি লিডার…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

কেরলে নির্বাচনী উত্তাপ চরমে, শনিবার প্রচারে নামছেন মোদি ও রাহুল

তিরুবনন্তপুরম, ৩ এপ্রিল (আইএএনএস): কেরলে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারের উত্তাপ তুঙ্গে। শনিবার একদিনেই রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচারে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top