News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রত্যেক বিদ্যালয়ে কিচেন গার্ডেন গড়ে তোলার দাবি
Image

প্রত্যেক বিদ্যালয়ে কিচেন গার্ডেন গড়ে তোলার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মার্চ৷৷ রাজ্যের সমস্ত বিদ্যালয়ে কিচেন গার্ডেন গড়ে তোলার পরিকাঠামো উন্নয়নের দাবিতে শিক্ষা  অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে বিধান শিশু উদ্যান মেধা অন্বেষণের এক প্রতিনিধি দল৷ বৃহস্পতিবার প্রতিনিধি দলটি এলিমেন্টারি শিক্ষা অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্যের নিকট ডেপুটেশন প্রদান করে৷ শিক্ষা অধিকর্তা দাবিগুলির সঙ্গে সহমত পোষণ করেন ও কার্যকরী ব্যবস্থা নেবেন বলে প্রতিনিধিদের আশ্বাস দেন৷ রাজ্যের আটশ দুইটি বিদ্যালয়ে কিচেন গার্ডেন থাকলেও দেখাশোনার জন্য শিক্ষা দপ্তরের কোন সেল নেই৷ এক্ষেত্রে মেধা অন্বেষণের রাজ্য  কনভেনার মনোজ রায়কে পরীক্ষামূলকভাবে শিক্ষকতার পাশাপাশি পাঁচটি বিদ্যালয়ে কিচেন গার্ডেন গড়ে তোলার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল এর আগে৷ কিন্তু বাকি সুকলগুলিতে কিচেন গার্ডেন করার জন্য পরিকাঠামো তৈরি ক্ষেত্রে সেল গঠনের দাবিতে এই ডেপুটেশন প্রদান বলে জানান রাজ্য কনভেনার মনোজ রায়৷

Releated Posts

পড়াশোনার বকুনিতে অভিমানে আত্মহত্যা দ্বাদশ শ্রেণীর ছাত্রীর, শোকে স্তব্ধ পূর্ব চাম্পামুড়া

আগরতলা, ২ এপ্রিল: পড়াশোনা নিয়ে অভিভাবকদের বকুনিতে অভিমান করে আত্মহত্যার পথ বেছে নিল দ্বাদশ শ্রেণীর এক ছাত্রী। মর্মান্তিক…

ByByReshmi Debnath Apr 2, 2026

ত্রিপুরায় উন্নত, স্বচ্ছ ও সহজলভ্য স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে এক নতুন ডিজিটাল বিপ্লব: আইএইচএমআইএ

আগরতলা, ২ এপ্রিল: ডিজিটাল পরিষেবাকে ব্যবহার করে জনগণের চিকিৎসা পরিষেবা লাভ আরও উন্নত, স্বচ্ছ ও সহজলভ্য করতে যুগান্তকারী উদ্যোগ…

ByByReshmi Debnath Apr 2, 2026

২০১৮ এর আগে ত্রিপুরার জনজাতিকে সম্মান দেওয়া হয়নি: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ২ এপ্রিল:   ২০১৮ সালের আগে রাজ্যে শাসন করা পূর্ববর্তী সরকারগুলো কখনো জনজাতি সম্প্রদায়কে যথাযথ সম্মান দেয়নি এবং…

ByByReshmi Debnath Apr 2, 2026

ধর্মনগর উপনির্বাচন ঘিরে সিপিআই(এম)-এর শক্তিশালী জনসভা, বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২ এপ্রিল :৫৬ নং ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে সিপিআই(এম)-এর উদ্যোগে এক শক্তিশালী নির্বাচনী…

ByByTaniya Chakraborty Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top