News Flash

  • Home
  • প্রধান খবর
  • দিল্লিতে ক্রমবর্ধমান করোনা সংক্রমণ, জরুরি বৈঠকের ডাক সরকারের
Image

দিল্লিতে ক্রমবর্ধমান করোনা সংক্রমণ, জরুরি বৈঠকের ডাক সরকারের

নয়াদিল্লি, ৩০ মার্চ (হি. স.) : চলতি সপ্তাহের শুরু থেকেই রাজধানী দিল্লিতে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। । বুধবার করোনায় দুই রোগীর মৃত্যুর পর শুক্রবার বিকেলে তড়িঘড়ি করে আধিকারিকদের জরুরি বৈঠক ডেকেছে দিল্লি সরকার।

এই বৈঠকে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজকে নির্দেশ দিয়েছেন, বিশেষ সচিব, স্বাস্থ্য দফতর, মহাপরিচালক স্বাস্থ্য পরিষেবা (ডিজিএইচএস), অক্সিজেন ও পরীক্ষার জন্য নোডাল অফিসার এবং লোকনায়ক সহ দিল্লি সরকারের বৃহত্তম হাসপাতালের মেডিকেল ডিরেক্টর এবং অন্যান্য হাসপাতালের মেডিকেল ডিরেক্টরদেরও উপস্থিত থাকতে হবে। ..
বৈঠকে আলোচনা বিষয় হল, করোনার সংক্রমণ দ্রুত বাড়লে সেই পরিস্থিতি মোকাবেলায় দিল্লি সরকারের হাসপাতালগুলি কতটা প্রস্তুত। বর্তমানে, সরকার করোনা রোগীদের চিকিৎসার জন্য দিল্লির বেসরকারি ও সরকারি হাসপাতালে মোট ৭৯৮৬টি শয্যা সংরক্ষিত করেছে। যার মধ্যে বর্তমানে মাত্র ৫৪টি শয্যা করোনা রোগীর জন্য সংরক্ষিত রয়েছে। এছাড়াও, কোভিড কেয়ার সেন্টারে ৭৫টি শয্যা এবং করোনা স্বাস্থ্য কেন্দ্রে ১১৮টি শয্যা সংরক্ষিত রয়েছে। হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট, আইসিইউ বেড এবং ভেন্টিলেটরের যথাযথ ব্যবস্থা রাখতে হাসপাতালগুলোকে বলা হয়েছে।

প্রসঙ্গত, দিল্লিতে হঠাৎ করোনা সংক্রমণ বৃদ্ধির কারণ হিসাবে বিশেষজ্ঞরা করোনার নতুন এক্সবিবি.১.১৬ ভ্যারিয়েন্ট-কেই দায়ী করেছেন। তবে এখনই নতুন ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। করোনা মোকাবিলায় স্বাস্থ্যবিধি অনুসরণ ও বুস্টার ডোজ নেওয়ার পরামর্শই দেওয়া হয়েছে।
তবে শুধু করোনার প্রকোপই নয়, গোঁদের উপরে বিষফোঁড়ার মতো দিল্লিতে ক্রমশ বেড়েই চলেছে এইচ৩এন২ ইনফ্লুয়েঞ্জা সংক্রমণও। করোনার মতোই একই উপসর্গ থাকায় অনেক সময় রোগ নির্ণয়েও সমস্যা হচ্ছে। দুই ক্ষেত্রেই জ্বর, সর্দিকাশিই প্রধান উপসর্গ। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের তরফে জানানো হয়েছে, এইচ৩এন২ ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে অন্যান্য় ইনফ্লুয়েঞ্জা সংক্রমণের থেকে হাসপাতালে ভর্তি হওয়ার হার তুলনামূলকভাবে বেশি। জ্বর, সর্দি, একটানা কাশির মতো উপসর্গ থাকলেই পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হচ্ছে।

Releated Posts

পশ্চিম এশিয়া সংঘাত ৪০ দিনের বেশি চললে বিশ্বে খাদ্যদ্রব্যের দাম আরও বাড়বে : এফএও সতর্কবার্তা

নয়াদিল্লি, ৩ এপ্রিল : পশ্চিম এশিয়ার সংঘাত দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে খাদ্যদ্রব্যের দাম আরও বাড়তে পারে বলে সতর্ক করল…

ByBySandeep Biswas Apr 3, 2026

বিজেপি ক্ষমতায় এলে আসন পুনর্বিন্যাসের মাধ্যমে বাংলা ভাগ করবে : মমতা

কলকাতা, ৩ এপ্রিল : মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার দাবি করেছেন, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) যদি রাজ্যে ক্ষমতায় আসে, তাহলে…

ByBySandeep Biswas Apr 3, 2026

অসমের সংস্কৃতি রক্ষায় মানুষ এনডিএ-কে পুনরায় নির্বাচিত করার সিদ্ধান্ত নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

গুয়াহাটি, ৩ এপ্রিল (আইএএনএস): শুক্রবার গোয়ালপাড়া জেলার দুধনৈতে এক বিশাল জনসভায় ভাষণ দেওয়ার সময় কংগ্রেসের তীব্র সমালোচনা করে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

৩ বছরে কর্ণাটকের ২,৮০৯ কৃষকের মৃত্যু; মানুষকে প্রতারিত করছে কংগ্রেস সরকার: কেন্দ্রীয় মন্ত্রী

বাগালকোট (কর্ণাটক), ৩ এপ্রিল (আইএএনএস) :— রেল ও জলশক্তি দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভি. সোমান্না দাবি করেছেন যে, দ্বিতীয়…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top