News Flash

  • Home
  • দেশ
  • আগামী রাম নবমীতে মন্দিরে বসবেন রামলালা: অমিত শাহ
Image

আগামী রাম নবমীতে মন্দিরে বসবেন রামলালা: অমিত শাহ

হরিদ্বার, ৩০ মার্চ (হি.স.) : আসন্ন রাম নবমীতে রামলালা অযোধ্যায় নির্মাণাধীন জন্মভূমি মন্দিরে উপবিষ্ট হবেন। বৃহস্পতিবার এমনই আশা প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এদিন গুরুকুল কাংরি বিশ্ববিদ্যালয়ের ১১৩ তম সমাবর্তনে আগত অমিত শাহ রাম নবমীর শুভেচ্ছা জানিয়ে ভাষণ শুরু করেন। এই সময় গুরুকুল কাংরি বিশ্ববিদ্যালয় অমিত শাহকে বিদ্যা মার্তন্ডের সম্মানসূচক ডিগ্রি দিয়ে সম্মানিত করে। সমাবর্তনে স্বরাষ্ট্রমন্ত্রী শাহ ১৮২ শিক্ষার্থীকে স্বর্ণপদক এবং ১৮১ শিক্ষার্থীকে পিএইচডি ডিগ্রি প্রদান করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী শাহ বলেন, গুরুকুল কাংরি বৈদিক শিক্ষার ঐতিহ্যকে জ্বালিয়ে রেখেছে। তিনি বলেন, তোমরা সবাই তোমাদের প্রতিষ্ঠান নিয়ে সবসময় গর্বিত থাকবে। গত ১০০ বছর ধরে গুরুকুল কাংরি তার নীতিতে চলছে। আজ গুরুকুল কাংরি বটবৃক্ষে পরিণত হয়ে আমাদের পুরনো শিক্ষাব্যবস্থাকে দেশ ও বিশ্বে ছড়িয়ে দিচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ধামি বলেন, এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আমাদের মাঝে পৌঁছেছেন। অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর দেশে সন্ত্রাস ও নকশালবাদের হিংসা থেমে গেছে। দেশ আজ নিরাপদে।

Releated Posts

রান্নার গ্যাসের ব্যবহার কমাতে ইন্ডাকশন হিটার উৎপাদন বাড়ানোর পরিকল্পনা কেন্দ্রের

নয়াদিল্লি, ৩ এপ্রিল : রান্নার গ্যাসের উপর নির্ভরতা কমাতে দেশে ইন্ডাকশন হিটার ও বৈদ্যুতিক রান্নার সরঞ্জামের উৎপাদন বাড়ানোর…

ByBySandeep Biswas Apr 3, 2026

দীনদয়াল বন্দরে সংযোগ প্রকল্পের জন্য ১৩২.৫১ কোটি টাকা অনুমোদন করল সরকার

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস) : শুক্রবার সরকার গুজরাটের দীনদয়াল বন্দরে ১৩২.৫১ কোটি টাকা ব্যয়ে একটি ‘রোড ওভার ব্রিজ’…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

‘পরিচ্ছন্ন শক্তির পথে উল্টো রথ’: কর্ণাটকের ইভ নীতির তীব্র সমালোচনা করলেন প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি/বেঙ্গালুরু, ৩ এপ্রিল ((আইএএনএস): কেন্দ্রীয় নতুন ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রী প্রহ্লাদ জোশী কর্ণাটক সরকারের সাম্প্রতিক বৈদ্যুতিক যান (ইভ)…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

জোধপুরে বেআইনি মাদক তৈরির কারখানা ভেঙে দিল পুলিশ, ৩ কোটি টাকার ড্রাগ উদ্ধার

জয়পুর, ৩ এপ্রিল(আইএএনএস): বড়সড় সাফল্য পেল রাজস্থান পুলিশ। এজিটিএফ জোধপুরে একটি আবাসিক বাড়ির ছাদে চলা বেআইনি মাদক তৈরির…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top