News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পেয়ে খুশি গোলাবাড়ির প্রদীপ গোষ
Image

প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পেয়ে খুশি গোলাবাড়ির প্রদীপ গোষ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মার্চ৷৷ নিজের কায়িক পরিশ্রম দ্বারা স্বল্প অর্থ উপার্জন এবং সরকারি সাহায্য সহযোগিতার মধ্য দিয়ে অনেকেই জীবন যাপন করেন৷ ওইসব মানুষজনরা সুখের আলো দেখার জন্য উদবিগ্র হয়ে ওঠে না৷ তারা কেবল পরিবারের সদস্যদের নিয়ে খেয়ে বেঁচে থাকার জন্য নিত্যদিন লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে৷ সকাল থেকে সন্ধ্যা তাদের সংগ্রাম জারি থাকে সংসার প্রতি পালনের জন্য৷ এমনই এক ব্যক্তি গোলাবাড়ি এলাকার প্রদীপ ঘোষ৷ তিনি পরিবারের চারজন সদস্যকে নিয়ে কোন রমকে বেঁচে আছেন লড়াই সংগ্রাম এবং কায়িক পরিশ্রমের মধ্য দিয়ে৷ কথা প্রসঙ্গে প্রদীপ ঘোষ জানান দীর্ঘ প্রায় কুড়ি পঁচিশ বছর ধরে বাইসাইকেল নিয়ে মুখরোচক  চানাচুর শহরে বিক্রি করেন৷  আর সেই বিক্রির অর্থ দিয়ে নিজ সংসার প্রতিপালন করে যাচ্ছেন৷ মাইগঙ্গা, গোলাবাড়ি, নেতাজিনগর, চাকমাঘাট, এবং তেলিয়ামুড়া শহরে ফেরি করে চানাচুর  বিক্রি করছেন৷  অকপটে তিনি এটাও জানলেন দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গোপাল দাসের সহায়তায় তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পেয়েছেন৷  সরকারিভাবে এম.জি.এন রেগার কাজ পাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন গ্রাম প্রধান গোপাল দাস৷ কিন্তু তার দুঃখ দুর্দশা যে নিত্য সঙ্গী৷ অভাব অনটন ওনার পিছু ছাড়ছে না৷ তবে সবকিছু মিলিয়ে  গোলাবাড়ির প্রদীপ ঘোষ অভাব অনটনকে পুঁজি করে পরিবারের সদস্যদের নিয়ে দিন আনি,  দিন খাই এর মত খেয়ে বেঁচে রয়েছেন৷

Releated Posts

আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 11, 2026

নাবালিকাকে বিয়ে করার অভিযোগে আটক এক যুবক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া মহকুমার থানাধীন চিত্তামারা এলাকার নাবালিকাকে নিয়ে গিয়ে বিয়ে করার অভিযোগে আটক করা…

ByByReshmi Debnath Jun 11, 2026

বিলোনিয়ায় গাঁজা কাণ্ডে নয়া মোড়, জিআরপি কনস্টেবল গ্রেপ্তার, থানার রুম থেকেই উদ্ধার গাঁজা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া রেল স্টেশন চত্বরে গাঁজা কাণ্ডে ধৃতের পলায়নের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। এই ঘটনায়…

ByByReshmi Debnath Jun 11, 2026

ডিজিপি কমেন্ডেশন পদে সম্মানিত খোয়াইয়ের চার পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা পুলিশের সর্বোচ্চ মহলের স্বীকৃতি পেলেন খোয়াই জেলার চার পুলিশ আধিকারিক ও কর্মী।…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top