News Flash

  • Home
  • বিদেশ
  • সৌদিতে বাস দুর্ঘটনায় মৃত্যু ২০ জন উমরাহ হজ যাত্রীর, আহত কমপক্ষে ২৯
Image

সৌদিতে বাস দুর্ঘটনায় মৃত্যু ২০ জন উমরাহ হজ যাত্রীর, আহত কমপক্ষে ২৯

রিয়াধ, ২৮ মার্চ (হি.স.): সৌদি আরবে উমরাহ হজ যাত্রী বোঝাই বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন ২০ জন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২৯ জন। ঘটনাটি ঘটেছে সৌদি আরবের আসির প্রভিন্সের আকাবা সার নামক এলাকায়। জানা গিয়েছে, বাসটি একটি ব্রিজে ধাক্কা মারার পর উল্টে যায় এবং তাতে আগুন ধরে যায়। বিভিন্ন দেশ থেকে উমরাহ হজের উদ্দেশ্যে সৌদিতে এসেছিলেন তাঁরা।

ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, ব্রেক ফেল করায় বাসটি একটি ব্রিজে ধাক্কা মারে, তারপর উল্টে যায় ও বাসে আগুন ধরে যায়। এই বাস দুর্ঘটনায় ২০ জনের মৃত্যুর পাশাপাশি ২৯ জন আহত হয়েছেন।

Releated Posts

বাংলাদেশ-নেপাল অর্থনৈতিক সম্পর্ক জোরদারে ভারতের ভূমিকা গুরুত্বপূর্ণ: বিনোদ চৌধুরী

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস): বাংলাদেশ ও নেপালের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে ভারতের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে…

ByByNews Desk Apr 5, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্ক নতুন পথে, নিরাপত্তা-যোগাযোগ-গোয়েন্দা সহযোগিতায় জোর

নয়াদিল্লি, ৪ এপ্রিল(আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে, যেখানে নিরাপত্তা,…

ByByNews Desk Apr 4, 2026

বালুচিস্তানে আরও এক ছাত্রের মৃতদেহ উদ্ধার, পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে অভিযোগ মানবাধিকার সংগঠনের

কোয়েটা, ৪ এপ্রিল(আইএএনএস): পাকিস্তানের বালুচিস্তানে আরও এক বালুচ ছাত্রকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠল একটি মানবাধিকার…

ByByNews Desk Apr 4, 2026

পাকিস্তানের হামলায় আফগানিস্তানে নিহত ২ শিশু, আহত প্রায় ৩০: তালিবান দাবি

কাবুল, ৩ এপ্রিল(আইএএনএস): পূর্ব আফগানিস্তানে পাকিস্তানি বাহিনীর গোলাবর্ষণ ও ড্রোন হামলায় অন্তত দুই শিশুর মৃত্যু হয়েছে এবং প্রায়…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top