News Flash

  • Home
  • দিনের খবর
  • ফের সিপিএম-কে বয়কটের ডাক মন্ত্রী জ্যোতিপ্রিয়র
Image

ফের সিপিএম-কে বয়কটের ডাক মন্ত্রী জ্যোতিপ্রিয়র

উত্তর ২৪ পরগণা, ২৫ মার্চ (হি. স.) : ২০১১ সালে প্রথমবার ক্ষমতায় আসার পর সিপিএমকে বয়কটের ডাক দিয়েছিলেন তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ২০১১ সালের সেই স্লোগান ১২ বছর পর ফের শোনা গেল তাঁর গলায়। সিপিএমকে ভয়ঙ্কর রাজনৈতিক দল বলে আখ্যা দিয়েছেন বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয়।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শনিবার তাঁর গলায় শোনা যায় ১২ বছর আগেকার কথার পুনরাবৃত্তি। তিনি বলেন, আমি সিপিএমের সঙ্গে চলার পক্ষপাতী নই। ১২ বছর আগে আমি বলেছিলম, সিপিএম পরিবারের সঙ্গে কেউ যেন বৈবাহিক সম্পর্ক না গড়ে। এমনকী বাজারে বা চায়ের দোকানে সিপিএম সমর্থকদের সঙ্গে গল্প করতেও আমি তৃণমূল পরিবারকে নিষেধ করেছিলাম। আজও সেই একই কথা বলছি। মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী যদি বাম জমানার সমস্ত দুর্নীতির তদন্তের নির্দেশ দেন, তবে সিপিএম নেতাদের যে কী হাল হবে তা তাঁরা বুঝতে পারছেন না।

এক যুগ আগে জ্যোতিপ্রিয় ওই মন্তব্য নিয়ে রাজ্যে জোর আলোড়ন পড়েছিল। তৃণমূলের পক্ষ থেকেও এই মন্তব্যের নিন্দা করা হয়েছিল। শনিবার অবশ্য ফের মন্ত্রী একই কথা বলে দলের তরফে কেউ কোনও প্রতিক্রিয়া দেননি।

উত্তর ২৪ পরগনা জেলার হাবরা ১ নম্বর ব্লক অফিসে শনিবার দুয়ারে ডাক্তার পরিষেবার আয়োজন করা হয়েছিল। সেই কর্মসূচিতেই উপস্থিত ছিলেন বনমন্ত্রী। হাজির ছিলেন, বারাসত হাসপাতাল সুপার সুব্রত মণ্ডল- সহ জেলার একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। কর্মসূচির পর সাংবাদিকদের মন্ত্রী বলেন, সম্পূর্ণ বিনা খরচে ডাক্তার পরিষেবা ও ওষুধের ব্যবস্থা করা হয়েছে। জেলার বিভিন্ন ব্লকে পরে এই ধরনের কর্মসূচি নেওয়া হবে।

জ্যোতিপ্রিয়র মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ সিপিএম নেতৃত্ব। সিপিএম নেতাদের বক্তব্য, আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত তৃণমূল খেই হারিয়ে ফেলেছে। তাই নেতা মন্ত্রীরা উল্টোপাল্টা বকতে শুরু করেছেন। মানুষ আর ওদের কথায় বিশ্বাস করছে না।

Releated Posts

বিশ্ববিদ্যালয় গড়ার সঙ্গে যুক্তদের বাড়িতে তল্লাশি চালিয়ে ‘সাম্প্রদায়িক’ সমর্থকদের তুষ্ট করছে বিজেপি: অখিলেশ যাদব

লখনউ, ১৯ আগস্ট (আইএএনএস): জেলবন্দি প্রাক্তন রামপুর সাংসদ আজম খানের সঙ্গে যুক্ত একাধিক জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তল্লাশি…

ByByNews Desk Aug 19, 2026

আজম খানকে বাঁচতে দিতে চান না সপা নেতারা, তাঁর কালো কাজের খবর তাঁরাই ফাঁস করেন: ওপি রাজভর

লখনউ, ১৯ আগস্ট (আইএএনএস): জেলে বন্দি প্রাক্তন রামপুরের সাংসদ আজম খানের ক্রমবর্ধমান আইনি জটিলতার জন্য সমাজবাদী পার্টি (সপা)…

ByByNews Desk Aug 19, 2026

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে জম্মু-কাশ্মীর পরিস্থিতি নিয়ে আলোচনা করব, অভিযোগ নয়: ওমর আবদুল্লাহ

শ্রীনগর, ১৯ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীর সফররত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চলটির পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বলে…

ByByNews Desk Aug 19, 2026

দুর্গাপুজোর আগে বনকর্মীদের বেতন বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ১৮ আগস্ট (আইএএনএস): দুর্গাপুজোর আগে রাজ্যের বন দপ্তরের কর্মী ও আধিকারিকদের জন্য বিশেষ উপহারের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Aug 18, 2026
Scroll to Top