শান্তিরবাজর (ত্রিপুরা ),২১ মার্চ (হি.স.):সাতচাঁদ সমাজকল্যাণ প্যাক্স ও সাবরুম প্রাইমারি মার্কেটিং কো-অপারেটিভ লিঃ যৌথ উদ্যোগে সাতচাঁদ কমিউনিটি হলে মন্ত্রী ও বিধায়ককে সংবর্ধনা দেওয়া হয়।
দক্ষিণ জেলার সাব্রুম মহকুমার সাতচাঁদ ব্লক এলাকার সাতচাঁদ কমিউনিটি হলে একুশে মার্চ মঙ্গলবার সকাল আনুমানিক আটটা নাগাদ এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এবং বিধায়ক মাইলাফ্রু মগ মহাশয় কে সংবর্ধনা দেওয়া হয় সাতচাঁদ সমাজকল্যাণ প্যাক্স ও সাবরুম প্রাইমারি মার্কেটিং কো-অপারেটিভ লিঃ পক্ষ থেকে। সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন সাতচাঁদ সমাজ কল্যাণ প্যাক্সের চেয়ারম্যান মানিক ভৌমিক । সভায় মন্ত্রী ও বিধায়কের সাথে উপস্থিত ছিলেন ৩৯ মনু মন্ডলের মন্ডল সভাপতি দীপক দত্ত , সাবরুম প্রাইমারি মার্কেটিং কো-অপারেটিভ লিমিটেডের চেয়ারম্যান খোকন দে , রুপাইছড়ি বিএসি–এর চেয়ারম্যান রাখি ত্রিপুরা, তপশিলি জাতি মোর্চার মন্ডল সভাপতি নির্মল দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা ও এই এলাকার সকল অংশের জনগণ।

