শোণিতপুর বালিগ্রামে অজগর সাপ উদ্ধার

শোণিতপুর (অসম), ২১ মাৰ্চ (হি.স.): শোণিতপুর জেলার বালিপরা খনামুখ বালিগ্রামে একটি বসতঘর থেকে প্রকান্ড অজগর সাপ উদ্ধার করা হয়েছে ।

স্থানীয় সূত্রে জানা মতে গতকাল সোমবার রাতে সন্ধ্যায় জনৈক এক বাসিন্দার মুরগির খামার ঘরে অজগর সাপটি প্রবেশ করে । এরপর বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে পড়েন । খবর চাউর হলে হই চই শুরু হয়ে যায় এলাকায় । মুহুর্তের মধ্যে ভিড় জমে যায় ।

এরপর পশু প্রেমী যুবকদের সহযোগিতা নিয়ে ঘটনাস্থল থেকে অজগরটিকে উদ্ধার করা হয়। অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৬ ফুট ও ওজন প্রায় ২৫ কেজি । পরে এটিকে বন বিভাগে হস্তান্তর করা হয় ।