News Flash

  • Home
  • দিনের খবর
  • জিতেন্দ্র তেওয়ারিকে ৮ দিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত
Image

জিতেন্দ্র তেওয়ারিকে ৮ দিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত

আসানসোল, ১৯ মার্চ (হি.স.) : বিজেপি কর্মীদের বিক্ষোভের মধ্যেই কড়া নিরাপত্তা বেষ্টনীতে রবিবার সকালে আসানসোল আদালতে জিতেন্দ্র তিওয়ারিকে পেশ করে পুলিশ। শুনানি শেষে আপাতত ৮ দিনের জন্য তাঁকে পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। যদিও সুপ্রিম কোর্টে আগামীকালই রয়েছে জিতেন্দ্র তিওয়ারির জামিন চেয়ে দায়ের হওয়া মামলার শুনানি। তাঁর অনুগামীরা আপাতত দেশের শীর্ষ আদালতের দিকেই তাকিয়ে রয়েছেন যদি সেখান থেকে কোনও সুরাহা মেলে। যদিও খুব দ্রুত যে ছাড়া নাও পাওয়া যেতে পারে সেটা মনে করেই এদিন আদালতে ঢোকার মুখে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জিতেন্দ্র দাবি করেন, ‘শেষ কথা তৃণমূল কংগ্রেস বলবে না। শেষ কথা পুলিশও বলবে না। শেষ কথা বলবেন আসানসোলের মানুষ ২০২৪ সালে।’

প্রসঙ্গত, গতবছর ১৪ ডিসেম্বর আসানসোল পুরনিগমের ২৭ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণডাঙাল এলাকায় একটি সামাজিক অনুষ্ঠানে কম্বল বিলির ঘটনায় পদপিষ্ট হয়ে ৩জনের মৃত্যুর ঘটনা ঘটে। সেই ওয়ার্ডের কাউন্সিলর আবার জিতেন্দ্রর স্ত্রী চৈতালী তিওয়ারি। আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র ও পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল বিধায়ক জিতেন্দ্র এবং তাঁর স্ত্রী সেই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন বলেই পুলিশের দাবি। এই ঘটনার মামলায় শনিবার বিকেলে উত্তরপ্রদেশের নয়ডার যুমনা এক্সপ্রেস থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করে আসানসোলে আনা হয়।

Releated Posts

হোটেলে অগ্নিকাণ্ডের জন্য পূর্বতন সরকারের ‘নিরন্তর গাফিলতি ও অবহেলা’কে দায়ী করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৯ আগস্ট(আইএএনএস) : কলকাতার কেন্দ্রস্থলে মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ৯ জনের…

ByBySandeep Biswas Aug 19, 2026

জম্মু-কাশ্মীর ভারতের ‘গুরুত্বপূর্ণ অংশ’, ভ্রমণ সংক্রান্ত পরামর্শ পুনর্বিবেচনা করবে আমেরিকা: রাষ্ট্রদূত গোর

শ্রীনগর, ১৯ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীর ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।…

ByByNews Desk Aug 19, 2026

ভোটে বারবার পরাজয়ের পর আত্মবিশ্বাস হারিয়েছে বিরোধীরা, সংসদে হতাশা প্রকাশ করছে: কিরেন রিজিজু

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): একের পর এক নির্বাচনে পরাজয়ের পর বিরোধীরা আত্মবিশ্বাস হারিয়েছে এবং সেই হতাশা সংসদের অধিবেশনে…

ByByNews Desk Aug 19, 2026

এমএমডিআর সংশোধনের বিরোধিতা নবীন পট্টনায়কের, ওড়িশার অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ভুবনেশ্বর, ১৯ আগস্ট (আইএএনএস): সংসদে পাস হওয়া খনি ও খনিজ (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) আইন বা এমএমডিআর আইনের সাম্প্রতিক…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top