শান্তির বাজার (ত্রিপুরা ), ১৫ মার্চ (হি.স.): শান্তির বাজার জেলা হাসপাতালে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে সাফাই কর্মীরা । সঠিক বেতনের দাবিতে বুধবার সকালবেলা থেকে শান্তির বাজার জেলা হাসপাতালে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতীতে নামল সাফাই কর্মীরা।শান্তির বাজার জেলা হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে সাফাই কর্মীরা ।
বর্তমানে জেলা হাসপাতালে ২৫ জন সাফাই কর্মী রয়েছে। উনাদের অভিযোগ কে ডি এস কোম্পানি উনাদের প্রায় আরাই মাসের মতো বেতন দিচ্ছেনা। সাফাইকর্মীরা জানান উনারা বিগত অনেক বছর যাবৎ জেলা হাসপাতালে কাজ করে যাচ্ছেন। উনারা এখনও সঠিকভাবে জানেন না উনাদের মাসিক বেতন কত। উনারা সংবাদ মাধ্যমের সন্মুখিন হয়ে জানান, যত দিন পর্যন্ত উনাদের দাবি মেনে না নেওয়া হবে ততদিন পর্যন্ত উনারা কর্মবিরতী করবেন। এখন দেখার বিষয় সাফাইকর্মীদের দাবী পূরনে কি প্রকার পদক্ষেপ গ্রহণ করা হয়।

