টেনিস : রাজ্য দলের সিলেকশন আগামীকাল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ।।আগামী সপ্তাহে কুশল জৈন স্মৃতি আমন্ত্রণমূলক টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উদ্যোক্তা ত্রিপুরা টেনিস এসোসিয়েশন। এই প্রতিযোগিতায় খেলার জন্য ত্রিপুরা দলের সিলেকশন ট্রায়াল অনুষ্ঠিত হবে আগামী ১২ মার্চ, রবিবার। ইচ্ছুক খেলোয়াড়দের ওইদিন সকাল সাড়ে সাতটায় মালঞ্চ নিবাস স্টেট টেনিস কমপ্লেক্সে কোচ চিন্ময় দেববর্মার কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুজিত রায় এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।