News Flash

  • Home
  • দিনের খবর
  • মন্ত্রী বিপ্লব মিত্রকে ‘গো ব্যাক’ স্লোগান, ধুন্ধুমার বালুরঘাট ল কলেজে
Image

মন্ত্রী বিপ্লব মিত্রকে ‘গো ব্যাক’ স্লোগান, ধুন্ধুমার বালুরঘাট ল কলেজে

বালুরঘাট, ৪ মার্চ (হি. স.) : বালুরঘাট ল কলেজে মন্ত্রী বিপ্লব মিত্রকে ‘গো ব্যাক’ স্লোগান দিল টিএমসিপির একটি গোষ্ঠীর ছাত্ররা। শনিবার তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)-এর দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল বালুরঘাট ল কলেজ।

শনিবার কলেজের পরিচালন সমিতির বৈঠককে কেন্দ্র করে রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রের অনুগামী ও বিরোধী ছাত্র নেতারা সংর্ঘষে জড়িয়ে পড়েন। দু’পক্ষই উইকেট, লাঠি, কাঠের বাটাম ইত্যাদি নিয়ে একে অপরের ওপর চড়াও হয়। এই মারামারির ঘটনায় দু’পক্ষের অন্তত ২০ জন ছাত্র কমবেশি আহত হয়েছেন। এরমধ্যে মৃগাঙ্ক ঘোষ নামে এক ছাত্রের আঘাত গুরুতর। তিনি বর্তমানে বালুরঘাট সুপারস্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। মন্ত্রী ঢুকতেই ‘গো ব্যাক’ স্লোগানও দেন টিএমসিপির একটি গোষ্ঠীর ছাত্ররা।
এদিন এই গণ্ডগোল রুখতে গিয়ে ছাত্রদের ক্ষোভের মুখে পড়েন শিক্ষক ও অশিক্ষক কর্মীরা। পরে বালুরঘাট থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর কলেজের অফিসঘরের সামনে ধর্নায় বসেন মন্ত্রীর বিরোধী গোষ্ঠীর ছাত্ররা। তাঁরা পরিচালন সমিতির বৈঠক ও কলেজে মন্ত্রীর উপস্থিতির বিরোধিতা করতে থাকেন। অনেক বুঝিয়েও কলেজের শিক্ষক ও অশিক্ষক কর্মীরা ওই ধর্না তুলতে পারেননি।

Releated Posts

হোটেলে অগ্নিকাণ্ডের জন্য পূর্বতন সরকারের ‘নিরন্তর গাফিলতি ও অবহেলা’কে দায়ী করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৯ আগস্ট(আইএএনএস) : কলকাতার কেন্দ্রস্থলে মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ৯ জনের…

ByBySandeep Biswas Aug 19, 2026

জম্মু-কাশ্মীর ভারতের ‘গুরুত্বপূর্ণ অংশ’, ভ্রমণ সংক্রান্ত পরামর্শ পুনর্বিবেচনা করবে আমেরিকা: রাষ্ট্রদূত গোর

শ্রীনগর, ১৯ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীর ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।…

ByByNews Desk Aug 19, 2026

ভোটে বারবার পরাজয়ের পর আত্মবিশ্বাস হারিয়েছে বিরোধীরা, সংসদে হতাশা প্রকাশ করছে: কিরেন রিজিজু

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): একের পর এক নির্বাচনে পরাজয়ের পর বিরোধীরা আত্মবিশ্বাস হারিয়েছে এবং সেই হতাশা সংসদের অধিবেশনে…

ByByNews Desk Aug 19, 2026

এমএমডিআর সংশোধনের বিরোধিতা নবীন পট্টনায়কের, ওড়িশার অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ভুবনেশ্বর, ১৯ আগস্ট (আইএএনএস): সংসদে পাস হওয়া খনি ও খনিজ (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) আইন বা এমএমডিআর আইনের সাম্প্রতিক…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top