News Flash

  • Home
  • বিদেশ
  • (আপডেট) পাকিস্তানের পেশোয়ারে মসজিদে বিস্ফোরণে মৃত্যু ২৮ জনের, আহত কমপক্ষে ১৫০
Image

(আপডেট) পাকিস্তানের পেশোয়ারে মসজিদে বিস্ফোরণে মৃত্যু ২৮ জনের, আহত কমপক্ষে ১৫০

পেশোয়ার, ৩০ জানুয়ারি (হি.স.): আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের পেশোয়ার, সন্ত্রাসী হামলায় রক্তাক্ত হল মসজিদ। সোমবার দুপুরে প্রার্থনার সময় পেশোয়ারের পুলিশ লাইন্স এলাকায় মসজিদের মধ্যে নিজেকে বিস্ফোরণে উড়িয়ে দেয় এক আত্মঘাতী বোমারু। পুলিশ জানিয়েছে, নামাজের সময় সামনের সারিতে উপস্থিত ছিল আত্মঘাতী ওই হামলাকারী, এমনটাই মনে করছে পুলিশ। আত্মঘাতী বোমারু নিজেকে বিস্ফোরণে উড়িয়ে দিলে মৃত্যু হয়েছে ২৮ জনের এবং ১৫০-এর বেশি মানুষ আহত হয়েছেন।

সোমবার দুপুর ১. ৪০ মিনিট নাগাদ জোহরের নামাজ পড়ার সময় বিস্ফোরণ ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় লেডি রিডিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত্যু হয়েছে ২৮ জনের ও আহতের সংখ্যা ১৫০-এর বেশি। আহতদের মধ্যে ৩০ জনের অবস্থা সংকটজনক। বিস্ফোরণের পর গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। এখনও কোনও জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেনি। বিপুল সংখ্যক মানুষ হাসপাতালে ভর্তি হওয়ায় রক্তের অভাব দেখা দিয়েছে।

Releated Posts

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে ঢাকাস্থিত ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে গুরুত্ব

ঢাকা, ৬ এপ্রিল : বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।…

ByBySandeep Biswas Apr 6, 2026

প্রবল বৃষ্টি ও বন্যায় বিধ্বস্ত পূর্ব আফগানিস্তান, মৃত অন্তত ৯

কাবুল, ৬ এপ্রিল (আইএএনএস): প্রবল বৃষ্টি ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত আফগানিস্তান। পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় বাড়ির ছাদ ধসে পড়ে…

ByByNews Desk Apr 6, 2026

সীমান্তে সংঘর্ষ, পাকিস্তানের চৌকি দখলের দাবি তালিবানের

কাবুল, ৬ এপ্রিল(আইএএনএস): পূর্ব আফগানিস্তানে সংঘর্ষের জেরে পাকিস্তানের একটি সীমান্ত চৌকি দখলের দাবি করেছে তালিবান। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে…

ByByNews Desk Apr 6, 2026

ভারত-নেপাল সম্পর্ক জোরদারে বৈঠক, নেপালের বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ভারতীয় রাষ্ট্রদূতের

কাঠমান্ডু, ৬ এপ্রিল(আইএএনএস): নেপালে ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব সোমবার নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল-এর সঙ্গে সাক্ষাৎ করে দ্বিপাক্ষিক সম্পর্ক…

ByByNews Desk Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top