News Flash

  • Home
  • প্রধান খবর
  • অনুব্রতহীন বীরভূমে দল পরিচালনার জন্য নতুন কোর কমিটি ঘোষণা মুখ্যমন্ত্রীর
Image

অনুব্রতহীন বীরভূমে দল পরিচালনার জন্য নতুন কোর কমিটি ঘোষণা মুখ্যমন্ত্রীর

বোলপুর, ৩০ জানুয়ারি (হি. স.) : অনুব্রতহীন বীরভূমে দল পরিচালনার জন্য নতুন কোর কমিটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

৪ জন থেকে বাড়িয়ে ৭ জনের কোর কমিটি তৈরি করা হল বীরভূমে ৷ নতুন কোর কমিটিতে এলেন সাংসদ শতাব্দী রায়, অসিত মাল ও নানুরের দাপুটে তৃণমূল নেতা কাজল শেখ ৷ এদিন বৈঠকে সিদ্ধান্ত নেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ, জেলা সভাপতি পদে বহাল থাকলেন অনুব্রত মণ্ডল।
আসন্ন পঞ্চায়েত নির্বাচন। তারপরেই লোকসভা নির্বাচন৷ কিন্তু, এখনও গোরু পাচার মামলায় আসানসোল সংশোধনাগারে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন অনুব্রত মণ্ডল। তাই দুই নির্বাচনে দলের ফল ভালো করতে এদিন বীরভূম সফরে এসেই সাংসদ-বিধায়ক, ব্লক সভাপতি, পৌরসভার চেয়ারম্যান সহ ৭০ জন নেতাকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার সন্ধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন বীরভূম জেলা তৃণমূল নেতৃত্ব। এরপরই এদিন বীরভূম তৃণমূলের কোর কমিটির সদস্য সংখ্যা বাড়ানো হয় বলে সূত্রের খবর। আগে ছিলেন চারজন, এবার সেই সংখ্যাটা বেড়ে হল সাতজন। এর আগে এই কোর কমিটিতে ছিলেন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী , লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিংহ ও রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। এবার কমিটিতে যুক্ত হলেন বোলপুর লোকসভার সাংসদ অসিত মাল, বীরভূম লোকসভার সাংসদ শতাব্দী রায়। নাম রয়েছে নানুরের দাপুটে তৃণমূল নেতা কাজল শেখেরও।
এদিন বীরভূমে সাংগঠনিক বৈঠকে ছিলেন রাজ্যের পুরমন্ত্রী তথা বীরভূম তৃণমূলের পরিদর্শক ফিরহাদ হাকিম। তিনি জানান, এই কোর কমিটিই নির্বাচনে কাজ করবে। একইসঙ্গে তিনি বলেন, মুখ্যমন্ত্রী একটা ‘গেট টুগেদার’ চেয়েছিলেন, সেইমতোই সকলের সঙ্গে দেখা করলেন। ফিরহাদ আশাবাদী, পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণই হবে। বীরভূমে সব আসন তৃণমূলই জিতবে।

Releated Posts

ভারত-জাপান বিজ্ঞান সহযোগিতা আন্তর্জাতিক সম্পর্কের অন্যতম স্তম্ভ: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি/টোকিও, ৬ এপ্রিল(আইএএনএস): ভারত ও জাপানের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতা আন্তর্জাতিক সম্পর্কের অন্যতম শক্তিশালী স্তম্ভ—এমনটাই মন্তব্য করলেন…

ByByNews Desk Apr 6, 2026

কংগ্রেসের কাছে ক্ষমতাই বড়, জাতীয় স্বার্থ নয়: অসমে তীব্র আক্রমণ মোদীর

গুয়াহাটি, ৬ এপ্রিল(আইএএনএস): কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করলেন, দলটি ক্ষমতার জন্য “তোষণ রাজনীতি”…

ByByNews Desk Apr 6, 2026

বিজেপির ‘জাতি প্রথম’, কংগ্রেসের ‘পরিবারই প্রথম’—অসমে আক্রমণ মোদীর

গুয়াহাটি, ৬ এপ্রিল(আইএএনএস): কংগ্রেসের বিরুদ্ধে বংশানুক্রমিক রাজনীতির অভিযোগ তুলে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অসমের হোজাইয়ে এক…

ByByNews Desk Apr 6, 2026

সুস্পষ্ট লক্ষ্য নিয়ে এগোচ্ছে বিজেপি: পবন কল্যাণ

অমরাবতী, ৬ এপ্রিল(আইএএনএস): জাতীয়তাবাদ, সেবা এবং মানুষের প্রতি অটল প্রতিশ্রুতির মূল আদর্শকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি সুস্পষ্ট…

ByByNews Desk Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top