নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারী৷৷ ২৫ খোয়াই বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের মনোনিত প্রার্থী হলেন সুব্রত মজুমদার৷ শনিবার সকালে বিজেপি দলের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরই চারিদিকে উল্লাসে মেতে ওঠে বিজেপি দলের কর্মী সমর্থকরা৷ ২০২৩-এর বিধানসভা নির্বাচনের জন্য বিজেপি দলের হয়ে লড়াই করার জন্য অনেকদিন ধরে স্থানীয় একজনকে থেকে খুঁজছিল দল৷ যদিও ইতিমধ্যে অনেকর নাম উঠে এসেছে৷ অবশেষে সুব্রত মজুমদারের নাম ঘোষণা দিল বিজেপি দলের কেন্দ্রীয় কমিটি৷ আর তাতেই আনন্দের জোয়ার বয়ে যায় বিজেপি দলের যুব সম্প্রদায়ের মধ্যে৷ সুব্রত মজুমদারকে স্বাগত জানাতে দলের কর্মীদের উপচে পড়া ভির লক্ষ্য করা যায় মন্ডল অফিস প্রাঙ্গণে৷ তবে ২৫ খোয়াই বিধানসভা কেন্দ্রর এবারকার লড়াইটা জমে উঠবে বলে ধারণা করছে রাজনৈতিক মহল৷
2023-01-28

