News Flash

  • Home
  • বিদেশ
  • প্রবল ঠাণ্ডায় বিপর্যস্ত আফগানিস্তান
Image

প্রবল ঠাণ্ডায় বিপর্যস্ত আফগানিস্তান

কাবুল, ২৭ জানুয়ারি (হি.স.) : আফগানিস্তান তীব্র ঠান্ডায় কাঁপছে। চরম শীতের জেরে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। মৃত্যু হয়েছে দেড়শোর বেশি মানুষের। অনেক ভেঁড়া, গরু সহ অন্যান্য প্রাণী প্রাণ হারিয়েছে। শুক্রবার আফগানিস্তান প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ঠান্ডায় কমপক্ষে ১৬০ জন মানুষের মৃত্যু হয়েছে। তাপমাত্রা হিমাঙ্কের অনেক নীচে নেমে গিয়েছে। ঘর গরম করে রাখার জন্য কয়লার জোগানও ঠিকমতো নেই। শিশুরা অসুস্থ হয়ে পড়ছে। যার ফলে গোটা আফগানিস্তান কার্যত জবুথুবু।

প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, এখন সেখানকার তাপমাত্রা নেমে হয়েছে -২৯.২ ডিগ্রি ফারেনহাইট। এমনিতে অর্থনৈতিকভাবে খারাপ পরিস্থিতিতে রয়েছে আফগানিস্তান। তার উপর এই প্রাকৃতিক বিপর্যয় মরার উপর খাঁড়ার ঘায়ের মতো নেমে এসেছে। যার ফলে বিপর্যস্ত জনজীবন।
গত প্রায় এক দশক পরে হিমাঙ্কের এত নীচে তাপমাত্রা নামল সেখানে। জানুয়ারির ১০ তারিখ থেকে এই চরম শৈত্যপ্রবাহ চলছে সেখানে। একটি হিসেব অনুযায়ী, কমপক্ষে ৭৫,০০০ প্রাণীর মৃত্যু হয়েছে এবার। এই পরিস্থিতিতে কাজে নামতে হয়েছে বিপর্যয় মোকাবিলা দলকে।

Releated Posts

বাংলাদেশ-নেপাল অর্থনৈতিক সম্পর্ক জোরদারে ভারতের ভূমিকা গুরুত্বপূর্ণ: বিনোদ চৌধুরী

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস): বাংলাদেশ ও নেপালের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে ভারতের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে…

ByByNews Desk Apr 5, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্ক নতুন পথে, নিরাপত্তা-যোগাযোগ-গোয়েন্দা সহযোগিতায় জোর

নয়াদিল্লি, ৪ এপ্রিল(আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে, যেখানে নিরাপত্তা,…

ByByNews Desk Apr 4, 2026

বালুচিস্তানে আরও এক ছাত্রের মৃতদেহ উদ্ধার, পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে অভিযোগ মানবাধিকার সংগঠনের

কোয়েটা, ৪ এপ্রিল(আইএএনএস): পাকিস্তানের বালুচিস্তানে আরও এক বালুচ ছাত্রকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠল একটি মানবাধিকার…

ByByNews Desk Apr 4, 2026

পাকিস্তানের হামলায় আফগানিস্তানে নিহত ২ শিশু, আহত প্রায় ৩০: তালিবান দাবি

কাবুল, ৩ এপ্রিল(আইএএনএস): পূর্ব আফগানিস্তানে পাকিস্তানি বাহিনীর গোলাবর্ষণ ও ড্রোন হামলায় অন্তত দুই শিশুর মৃত্যু হয়েছে এবং প্রায়…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top