News Flash

  • Home
  • দিনের খবর
  • সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে কখনও প্রশ্ন করেনি ন্যাশনাল কনফারেন্স : ওমর আব্দুল্লাহ
Image

সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে কখনও প্রশ্ন করেনি ন্যাশনাল কনফারেন্স : ওমর আব্দুল্লাহ

জম্মু, ২৭ জানুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আব্দুল্লাহ দাবি করলেন, তাঁর দল কখনও সার্জিকাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন তোলেনি। শুক্রবার সকালে জম্মু ও কাশ্মীরের বানিহালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ওমর আব্দুল্লাহ বলেছেন, “এ বিষয়ে (সার্জিকাল স্ট্রাইক) আমি কিছু বলতে চাই না। এটি কংগ্রেসে অভ্যন্তরীণ বিষয়। আমরা কখনও সার্জিকাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন করিনি এবং ভবিষ্যতেও প্রশ্ন করব না।”

উল্লেখ্য, সার্জিকাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলেছেন প্রবীণ কংগ্রেস নেতা দ্বিগ্বিজয় সিং। একই পথে হেঁটে সার্জিকাল স্ট্রাইকের ভিডিও প্রকাশের দাবি জানিয়েছেন কংগ্রেস নেতা রশিদ আলভি। কংগ্রেস নেতাদের এই দাবির প্রেক্ষিতে এদিন প্রশ্ন করা হয় ওমর আব্দুল্লাহকে, তখনই তিনি বলেছেন, আমরা কখনও সার্জিকাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন করিনি এবং ভবিষ্যতেও প্রশ্ন করব না। প্রসঙ্গত, এদিনই কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় অংশ নিয়েছিলেন ওমর আব্দুল্লাহ।

Releated Posts

যাত্রীসুবিধা ও নিরাপত্তা বাড়াতে কোচ আধুনিকীকরণে জোর ভারতীয় রেলের: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস) : যাত্রীসুবিধা ও নিরাপত্তা বাড়াতে ট্রেনের কোচ আধুনিকীকরণের ওপর জোর দিচ্ছে ভারতীয় রেলপথ। রবিবার এই…

ByByNews Desk Apr 5, 2026

ইভিএমে কারচুপির আশঙ্কা, কর্মীদের সতর্ক থাকার বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতা, ৫ এপ্রিল(আইএএনএস) : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ইভিএমে কারচুপির আশঙ্কা প্রকাশ করে দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশ…

ByByNews Desk Apr 5, 2026

মধ্যপ্রদেশে বহুতল ভবন ধস, মৃতের সংখ্যা বেড়ে ৩ — উদ্ধারকাজ জারি

কোটমা (মধ্যপ্রদেশ), ৫ এপ্রিল (আইএএনএস) : মধ্যপ্রদেশের অনুপপুর জেলার কোটমা শহরে ভয়াবহ ভবন ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে…

ByByNews Desk Apr 5, 2026

নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী পদে থাকার আবেদন, পোস্টারে নিশান্তকে ‘ভবিষ্যৎ সিএম’ হিসেবে তুলে ধরল জেডিইউ কর্মীরা

পাটনা, ৪ এপ্রিল(আইএএনএস): বিহারের রাজনীতিতে জল্পনা তুঙ্গে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার-কে রাজ্যসভার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়ে পোস্টার দিল জেডিইউ-র…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top