ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ জানুয়ারি।। জয়ে ফিরলো চলমান সঙ্ঘ। পরাজিত করলো বিশ্রামগঞ্জ প্লে সেন্টারকে। খেলো ইন্ডিয়া অনূর্ধ্ব-১৭ বালিকাদের ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিযামে অনুষ্ঠিত ম্যাচে চলমান সঙ্ঘ ২-১ গোলে পরাজিত করে বিশ্রামগঞ্জ প্লে সেন্টারকে। ত্রিপুরা স্পোর্টস স্কুলের বিরুদ্ধে বড় ব্যবধানে পরাজিত হওয়ার পর মানসিকভাবে অনেকটাই ভেঙ্গে পড়েছিলেন সুজন সরকারের মেয়েরা। শুক্রবারের জয় কিছুটা হলেও উৎসাহ জোগাবে। এদিন পিছিয়ে থেকেও জয় ছিনিয়ে নেয় চলমান সঙ্ঘ। শুরু থেকে প্রাধান্য নিয়ে খেললেও দ্বিতীয়ার্ধের ৬ মিনিটে সুশ্মিতা গোয়ালার গোলে এগিয়ে গিয়েছিলো বিশ্রামগঞ্জ। কিন্তু গোল হজডম করার ৪ মিনিট পর পুনমদিতা দেবনাথের গোলে সমতা ফিরে। ৫২ মিনিটে নেহা দাস জয়সূচক গোল করে চলমানের পক্ষে। আপাতত আসরে দ্বিতীয় স্থানে রয়েছে চলমান সঙ্ঘ। প্রসঙ্গত: ফুটবল ফেডারেশনের সহযোগিতায় এবং রাজ্য ফুটবল সংস্থার উদ্যোগে হচ্ছে আসর।
2023-01-27

