News Flash

Image

পুড়ে ছাই বিজেপি কার্যকর্তার বাড়ি

আগরতলা, ২৫ জানুয়ারি(হি. স.) : আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বিজেপি কার্যকর্তা তপন সরকারের বাড়ি। ধারণা করা হচ্ছে, নাশকতার আগুনে পুড়ে ছাই হয়েছে তাঁর বসতবাড়ি। পরিবারের অভিযোগ, সিপিআইএম আশ্রিত দুষ্কৃতিরা অগ্নিকান্ডের সাথে যুক্ত রয়েছেন। ঘটনা মঙ্গলবার ভোর রাতে দক্ষিণ বাধারঘাট চারিপাড়া স্কুল সংলগ্ন এলাকায়। ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক পাঁচ লক্ষাধিক টাকার উপর বলে জানিয়েছেন তপন সরকার।

ঘটনার বিবরনে তপন বাবু বলেন, বুধবার ভোর রাতে আচমকা আগুন লাগার দৃশ্য প্রত্যক্ষ করেন পরিবারের সদস্যরা। তাঁদের চেঁচামেচিতে প্রতিবেশীরা জোড়ো হন। সাথে সাথে খবর দেওয়া হয় দমকল বাহিনী ও আমতলী থানায়। প্রতিবেশী ও দমকল কর্মীদের দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে।

তাঁর পরিবারের অভিযোগ, সিপিআইএম আশ্রিত দুষ্কৃতিরা এই ঘটনার সাথে যুক্ত রয়েছেন। অগ্নিকান্ডের খবর পেয়েই দলীয় কার্যকর্তার বাড়িতে ছুটে গিয়েছেন এলাকার বিধায়িকা মিমি মজুমদার ও জেলা পরিষদের সদস্য উত্তম দাস সহ অন্যান্য নেতৃত্বরা।

বিধায়িকা মিমি মজুমদারের দাবি, বিজেপি দলের সমর্থক হওয়ার অপরাধে বুধবার ভোর রাতে তপন সরকারের বাড়িতে দুষ্কৃতীরা আগুন ধরিয়ে দিয়েছে। তিনি বলেন, নাশকতার অভিযোগের খন্ডন করে সামাজিক মাধ্যমে দুর্ঘটনা বলে দাবি করেছে পুলিশ।

Releated Posts

মুখ্যমন্ত্রীর সভার আগে মান্দাইয়ে তিপরা মথায় ভাঙন, বিজেপিতে যোগ দিলেন শতাধিক ভোটার

আগরতলা, ৭ এপ্রিল: এডিসি নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি, তারই মাঝে ১৬ মান্দাই কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক সমীকরণে বড়সড়…

ByByTaniya Chakraborty Apr 7, 2026

বিশ্রামগঞ্জ বিদ্যা জ্যোতি স্কুলের জমি জবরদখলমুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ চাইলেন প্রিন্সিপাল

বিশালগড়, ৭ এপ্রিল: বিশ্রামগঞ্জ বিদ্যা জ্যোতি স্কুলের প্রায় এক হাজার মিটার জমি জবরদখল করে পাকাপোক্ত নির্মাণ করে ব্যবসা…

ByByReshmi Debnath Apr 7, 2026

১৭ এপ্রিলের পর এডিসিতে বিজেপিকে দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাবে না: রুনিয়েল দেববর্মা

আগরতলা, ৭ এপ্রিল: এডিসি নির্বাচনকে সামনে রেখে তিপ্রা মথা দলের প্রচারে জোরদার গতি লক্ষ্য করা যাচ্ছে। ১২ এপ্রিলকে…

ByByTaniya Chakraborty Apr 7, 2026

কংগ্রেসের প্রচার গাড়ি আটকের অভিযোগ বিজেপি প্রার্থী জহর চক্রবর্তীর বিরুদ্ধে

ধর্মনগর, ৭ এপ্রিল: উপনির্বাচনের প্রচারের শেষ লগ্নে উত্তেজনা ছড়াল ধর্মনগরে। কংগ্রেস প্রার্থীর নির্বাচনী প্রচারের গাড়ি আটকে দেওয়ার অভিযোগ…

ByByTaniya Chakraborty Apr 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top