News Flash

Image

তেলিয়ামুড়ায় শাসক দলের জোরদার প্রচার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জানুয়ারী৷৷  তেলিয়ামুড়া বিধানসভা এলাকায় শাসকদল বিজেপির ব্যাপক প্রচারসজ্জা ও বাড়ি বাড়ি ভোট প্রচার শুরু হলেও বিরোধীপক্ষ এখনো প্রচারসজ্জা করতে পারেনি এবং বাড়ি বাড়ি ভোট প্রচারে শামিল হয়নি৷ রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে  শাসক দল  বি জে পি দলের  কর্মি সমর্থকরা  তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে প্রচার সজ্জা  সাজিয়ে জমজমাট করে তুলেছে৷ প্রতিটি বুথে বুথে নির্বাচনি বুথ অফিস গঠনের কাজও প্রায় শেষ৷ এবার তারা ডুর টু ডুর প্রচার নিয়ে ব্যাস্ত৷   অন্যদিকে রাজ্যের প্রধান বিরোধী দল সি পি আই এম এর কোন বুথ অফিস  এখন অব্দি লক্ষ করা যায় নি৷  শাসক দলের ঝরো প্রচারে একদিকে বিজেপি কর্মিদের মনোবল যেমন চাঙ্গা হচ্ছে অপর দিকে সি পি আই এম দলের নিষ্কিয়তা দলের কর্মিদের মনোবলে ভাটা পরছে বলে ধারনা করছে রাজনৈতিক মহল৷ এমতাবস্থায় আগামী দিনে বিরোধী দল নির্বাচনের ফলাফল কতটুকু নিজেদের অনুকূলে আনতে সক্ষম হবে সে নিয়ে শংসয়ে রয়েছে বিরোধী শিবির৷  এই বিষয়ে সি পি আই এম তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক মন্ডলির সদস্য সুবীর সেনের কাছে জানতে চাইলে তিনি মূলত শাসক দলের উপর দোষ চাপিয়ে দিয়ে নিজেদের সাংগঠনিক দূর্বলতা ঢাকতেই বেশি তৎপর ছিলেন৷ তিনি বলেন ২০১৮ সালের নির্বাচনের মত বর্তমান পরিস্থিতি নেই৷ সেই সময়ে বিরোধী দলের প্রচারে কোন ধরনের বাধা ছিলনা৷  কিন্তু এখন শাসক দল নাকি বিরোধী দলের প্রচারে বাধাদান করছে৷ মূলত নিজেদের দলের বুথ অফিস এবং  প্রচারের বিষয়ে জানতে চাইলে সঠিক উত্তর না থাকার কারনেই শাসক দলের সমালোচনায় মূখর ছিলেন তিনি৷

Releated Posts

ধর্মনগর-কুমারঘাটে উপযুক্ত খেলার মাঠের অভাব, ফটিকরায়ের মাঠ সংস্কারের কাজ নিয়ে উঠছে প্রশ্ন

কুমারঘাট, ৪ অক্টোবর: উত্তর জেলার সদর ধর্মনগরে এখনও পর্যন্ত একটি উপযুক্ত খেলার মাঠ গড়ে ওঠেনি বলে অভিযোগ। পুরনো…

ByByReshmi Debnath Oct 4, 2026

মধ্যরাতে ধলাইয়ে  ভূমিকম্প, কম্পনের মাত্রা ৩.৮,  ক্ষয়ক্ষতির খবর নেই

আগরতলা, ৪ অক্টোবর: মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠল ধলাই জেলা। জাতীয় ভূকম্পন কেন্দ্র-এর তথ্য অনুযায়ী, রবিবার রাত ১২টা ৫৭…

ByByReshmi Debnath Oct 4, 2026

সীমান্ত সড়কে টহলদারিতে ৭০ বোতল এসকফ ও ১৮ কেজি গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৯.৭০ লক্ষ টাকা

সোনামুড়া, ৪ অক্টোবর: নেশাবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। সীমান্ত সংলগ্ন সড়কে টহলদারির সময় পরিত্যক্ত অবস্থায়…

ByByReshmi Debnath Oct 4, 2026

গোমতীর তিন আসনে পুনর্নির্বাচন,  ৫ অক্টোবর ভিলেজ কমিটির ভোট গণনা

আগরতলা, ৩ অক্টোবর ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ -এর ভিলেজ কমিটি নির্বাচনে গোমতী জেলার তিনটি আসনে আজ পুনরায় ভোটগ্রহণ…

ByByReshmi Debnath Oct 3, 2026
Scroll to Top