News Flash

  • Home
  • প্রধান খবর
  • স্কুল শিক্ষকদের বদলি নিয়ে কঠোর নির্দেশ কলকাতা হাই কোর্টের
Image

স্কুল শিক্ষকদের বদলি নিয়ে কঠোর নির্দেশ কলকাতা হাই কোর্টের

কলকাতা, ২০ জানুয়ারি (হি. স.) : শিক্ষক বদলির ক্ষেত্রে প্রশাসনের যে নির্দেশিকা রয়েছে, তা মানতে হবে। শিক্ষক বদলি মামলায় শুক্রবার মন্তব্য করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। তাঁর নির্দেশ, কোনও জঙ্গলের আইন চলতে পারে না! যে যাঁর খুশি মতো কাজ করবেন, এটা সম্ভব নয়।

আদালতের পর্যবেক্ষণ, প্রশাসনের নির্দেশিকা মেনে পড়ুয়াদের স্বার্থে যে কোনও শিক্ষককে রাজ্যের যে কোনও জায়গায় বদলি করতে পারে শিক্ষা দফতর। বিচারপতি বসু বলেন, ‘‘স্কুলে পড়ুয়া নেই। শিক্ষকরা স্কুলে যাচ্ছেন আর আসছেন। এটা তো চলতে পারে না। কলকাতার শূন্য-ছাত্রের স্কুলের শিক্ষককে হাওড়ার ছাত্র-পূর্ণ স্কুলে যেতেই হবে। এবার থেকে ওই আইন প্রয়োগ করা হোক।’’ প্রশাসনিক বদলের রূপরেখা মেনে শিক্ষক বদলি করতে হবে। প্রয়োজনে দূরের স্কুলেও যেতে হবে। শিক্ষকদের মর্জিমাফিক আর কিছু হবে না। দ্রুত এই নির্দেশ কার্যকর করতে শিক্ষা দপ্তরকে নির্দেশ দিয়েছেন বিচারপতি।

বিচারপতি বসু জানান, বদলি নিয়ে কোনও শিক্ষককে শিক্ষা দফতর নির্দেশ দিলে, তা সাত দিনের মধ্যে পালন করতে হবে। যদি তা পালন না করা হয়, সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ করতে পারবে শিক্ষা দফতর।

প্রসঙ্গত, একজন শিক্ষক বদলি চেয়ে কলকাতা হাই কোর্টে মামলা করেন। আদালতের পর্যবেক্ষণে উঠে আসে যে, ওই স্কুলে কোনও অঙ্কের শিক্ষক নেই। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে উদ্দেশ্য করে বিচারপতি বসু বলেন, ‘‘ভাবতে পেরেছেন কোনও স্কুলে অঙ্কের শিক্ষক নেই। আমার শুধু চিন্তা ছাত্রদের কী হচ্ছে? কী শেখানো হচ্ছে? অনেক হয়েছে, এ বার হাল ফেরানো দরকার।’’

Releated Posts

ইরান থেকে ভারতীয়দের সরাতে আর্মেনিয়াকে ধন্যবাদ ভারতের

নয়াদিল্লি, ৪ এপ্রিল (আইএএনএস): পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষিতে ইরান থেকে ভারতীয় নাগরিকদের নিরাপদে সরিয়ে আনতে সহায়তার জন্য…

ByByNews Desk Apr 4, 2026

সংবিধান দুর্বল করা ও রাজ্যে অরাজকতার অভিযোগ মমতা সরকারের বিরুদ্ধে: দিলীপ ঘোষ

কলকাতা, ৪ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গে সংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করা এবং রাজ্যে অরাজকতা ছড়িয়ে দেওয়ার অভিযোগ তুললেন বিজেপি নেতা…

ByByNews Desk Apr 4, 2026

হরমুজ প্রণালী পেরোল ভারতীয় এলপিজি ট্যাঙ্কার ‘গ্রিন সানভি’, আরও দুটি জাহাজ প্রস্তুত

নয়াদিল্লি, ৪ এপ্রিল (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংঘাতের মধ্যেই নিরাপদে গ্রিন সানভি হরমুজ প্রণালী অতিক্রম করেছে। জাহাজ ট্র্যাকিং তথ্য…

ByBySandeep Biswas Apr 4, 2026

এফসিআরএ নিয়ে ভুল বোঝাবুঝি দূর করা হবে, কোনও ধর্মীয় গোষ্ঠীর ক্ষতি হবে না: কিরেন রিজিজু

তিরুবনন্তপুরম, ৪ এপ্রিল( আইএএনএস): ফরেন কনট্রিবিউশন (রেগুলেশন) সংশোধনী বিল, ২০২৬ (এফসিআরএ) ঘিরে বিতর্কের মাঝেই আশ্বাস দিলেন কেন্দ্রীয় মন্ত্রী…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top