News Flash

Image

কৈলাসহর সমরুছড়ায় বাংলাদেশী নাগরিক আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারী৷৷  বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কৈলাসহর সমরুছড়া ভারত বাংলাদেশ সীমান্তে সীমান্ত রক্ষী জোয়ানদের হাতে আটক এক বাংলাদেশী৷  ঊনকোটি জেলার কৈলা শহরে কৈলাশহর  সমরুছড়া সীমান্তে আটক এক বাংলাদেশী নাগরিক৷ আটক বাংলাদেশের নাগরিকের নাম রিপু কুমার নাথ বাড়ি বাংলাদেশের চিটাগাং এলাকায়৷  সীমান্ত রক্ষী জওয়ানরা গতকাল গভীর রাতে সমরুছরা ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পার হওয়ার সময় হাতেনাতে ধরে ফেলে সীমান্তরক্ষী জওয়ানরা রিপু কুমার নাথকে এরপর রিপু কুমার নাথকে সীমান্ত রক্ষী জওয়ানরা গতকাল গভীর রাতে কৈলাসহর থানার হাতে তুলে দেয়৷ জানা যায় যে রিপু কুমার নাথ বিগত ৬-৭ দিন পূর্বে কৈলাসহর গুলধারপুর এলাকার বাসিন্দা, শ্যামল সরকারের বাড়িতে অবৈধভাবে কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করে রিপু কুমার নাথ এবং গতকাল সে বাংলাদেশ চিটাগাংস্থিত নিজ বাড়িতে ফিরে যাওয়ার সময় সমরুছড়া এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তে অবৈধভাবে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় হাতেনাতে আটক করে তাকে সীমান্তরক্ষীর জোয়ানরা আজ সকাল ১১ টা নাগাদ কৈলাশহর আরজিম হাসপাতালে রিপু কুমার নাথের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার পর তাকে কৈলাশহর দায়রা আদালতে প্রেরণ করে কৈলাসহর থানার পুলিশ৷ সংবাদ প্রতিনিধিদের সম্মুখীন হয়ে রিপু কুমার নাথ জানায় এই প্রথমবার ভারতে এসেছে এবং সে নিজের মুখে এও স্বীকার করে যে অবৈধভাবে কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করেছে পাশাপাশি তার কোন পাসপোর্ট নেই এবং সে শ্যামল সরকারের বাড়িতে বেড়াতে এসেছিল শ্যামল সরকার তার দাদা হয় বলে জানায় সে তবে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সমরুছড়া ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় বাংলাদেশী আটক নিয়ে চাপা উত্তেজনা বিরাজ করছে গোটা কৈলাশহর জুড়ে৷

Releated Posts

যাত্রাপুরে নতুন ওসির ঝটিকা সাফল্য: ৩২ কেজি গাঁজা ও গাড়িসহ কুখ্যাত পাচারকারী গ্রেফতার

আগরতলা, ৯ এপ্রিল: রাজ্যে নেশা বিরোধী অভিযানে ফের উল্লেখযোগ্য সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। দায়িত্ব নেওয়ার মাত্র ২৪…

ByByTaniya Chakraborty Apr 9, 2026

ধর্মনগরে দুঃশাসনের অবসান হবেই, জনগণের জয় নিশ্চিত : সিপিআই(এম) প্রার্থী

ধর্মনগর, ৯ এপ্রিল: ধর্মনগর উপ নির্বাচনে জনগণের জয় নিশ্চিত। মানুষ এখন মুক্তি চাইছে, আর দুঃশাসনের অবসান হবেই। আজ…

ByByTaniya Chakraborty Apr 9, 2026

জিবি হাসপাতালে কয়েদীর পলায়নচেষ্টা, আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

আগরতলা, ৯ এপ্রিল: জিবি হাসপাতালে আজ এক নাটকীয় ঘটনার সৃষ্টি হয়। পুলিশ হেফাজতে থাকা এক বাংলাদেশি নাগরিক পালানোর…

ByByTaniya Chakraborty Apr 9, 2026

মাছমারা বাজারে হিমঘর ও কৃষি শেডের দাবি অপূর্ণ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা

আগরতলা, ৯ এপ্রিল: ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার মাছমারা বাজারে কৃষকদের দীর্ঘদিনের দাবি—হিমঘর ও কৃষি শেড নির্মাণ—এখনও বাস্তবায়িত হয়নি।…

ByByTaniya Chakraborty Apr 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top