News Flash

  • Home
  • খেলা
  • নিউজিল্যান্ড সিরিজের আগে বড় ধাক্কা ভারতের, চোটের জন্য ছিটকে গেলেন শ্রেয়স আইয়ার
Image

নিউজিল্যান্ড সিরিজের আগে বড় ধাক্কা ভারতের, চোটের জন্য ছিটকে গেলেন শ্রেয়স আইয়ার

মুম্বই, ১৭ জানুয়ারি (হি.স.) : পিঠের আঘাতের সমস্যায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার। আপাতত এনসিএ-তে রিহ্যাবে যাবেন তিনি।

চোটের জন্য চলতি সিরিজে ভারত পাচ্ছে না জসপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজার মতো প্রথম সারির দুই তারকাকে। দীর্ঘদিন ধরেই দলের বাইরে ম্যাচ উইনার। ব্যক্তিগত কারণে চলতি সিরিজে দলে নেই কেএল রাহুল এবং অক্ষর প্যাটেল। এবার শ্রেয়সও ছিটকে গেলেন। স্বাভাবিকভাবেই কিইয়িদের বিরুদ্ধে নামার আগে মিডল-অর্ডার নিয়ে চাপে পড়ে গেল টিম ইন্ডিয়া। শ্রেয়স গত এক দেড় বছরে ওয়ানডে ক্রিকেটে ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করছেন। তাঁর অনুপস্থিতি ভোগাবে ভারতীয় শিবিরকে।

শ্রেয়স ছিটকে যাওয়ায় অবশ্য সূর্যকুমার যাদবের জন্য প্রথম একাদশের দরজা খুলে গেল। টি-২০ ক্রিকেটে দুর্দান্ত ছন্দে থাকলেও সূর্যকে ওয়ানডে দলের প্রথম একাদশে এখনও নিয়মিত সুযোগ পেতে দেখা যায়নি। এতদিন তাঁর জায়গায় শ্রেয়স আইয়ারই প্রধান্য পেয়ে আসছেন। সূর্য এবার প্রথম একাদশে ঢুকতে চলছেন।

নিউজিল্যান্ড সফরের ভারতীয় দল দাঁড়াল: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় ঘোষিত দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ঈশান কিষান (উইকেটকিপার), বিরাট কোহলি, রজত পাটিদার, সূর্যকুমার যাদব, কেএস ভরত (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর,শাহবাজ আহমেদ, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক।

Releated Posts

নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও

কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…

ByBySandeep Biswas Jul 3, 2026

কলকাতা ডার্বি দিয়ে শুরু হচ্ছে ১৩৫তম ডুরান্ড কাপ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল

কলকাতা, ৩ জুলাই (আইএএনএস) : এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা ১৩৫তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ শুরু হচ্ছে আগামী ২৫…

ByBySandeep Biswas Jul 3, 2026

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে শুভেচ্ছা মানসুখ মাণ্ডব্য ও জয় শাহর, ক্রীড়া সাংবাদিকদের অবদানকে কুর্নিশ

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে ক্রীড়া সাংবাদিকদের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মানসুখ…

ByByNews Desk Jul 2, 2026

নিঃশর্ত ক্ষমা চাওয়ার পর শ্রীশান্তের উপর থেকে তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল ক্রিকেট সংস্থা

তিরুবনন্তপুরম, ১ জুলাই (আইএএনএস): প্রাক্তন ভারতীয় পেসার এস. শ্রীশান্ত-এর উপর জারি থাকা তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল…

ByByNews Desk Jul 1, 2026
Scroll to Top