News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ষাটটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে জয় মহাভারত পার্টি
Image

ষাটটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে জয় মহাভারত পার্টি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারী৷৷ আসন্ন বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো জয় মহাভারত পার্টি সব কটি আসনে প্রতিদ্বন্দিতা করার উদ্যোগ গ্রহণ করেছে৷ মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়৷  জয় মহাভারত পার্টির নামে আরও একটি রাজনৈতিক দল আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের ষাটটি আসনেই প্রতিদ্বন্দিতা করার প্রস্তুতি নিচ্ছে৷
সংগঠনের নেতৃবৃন্দ মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে রাজ্যের জনগণের বিভিন্ন সমস্যা উল্লেখ করে এইসব সমস্যার সমাধানের জন্য পার্টি প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বস্ত করেছে৷ জয় মহাভারত পার্টির প্রতিষ্ঠাতা অনন্ত-বিষ্ণু দেবা প্রভু   জানান তারা রাজ্যের শাসন ক্ষমতায় আসলে মদ চিরতরে নিষিদ্ধ ঘোষণা করবে৷ মহিলাদের বিনামূল্যে ভূমিদান করা হবে৷ ১০০ টাকার মাধ্যমে গোবর গ্যাস সিলিন্ডার প্রদান করা হবে৷ বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা চালু করা হবে৷ আরো নতুন নতুন হাসপাতাল স্থাপন করা হবে ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হবে৷ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও দলের তরফ থেকে আশ্বস্ত করা হয়েছে৷৷

Releated Posts

গতবারের ভোটের ব্যবধানকে ছাড়িয়ে ধর্মনগরে জয়ী হবে বিজেপি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৬ এপ্রিল: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ বলেছেন যে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী জহর চক্রবর্তী…

ByByReshmi Debnath Apr 6, 2026

বিজেপি–মথা সংঘর্ষ, বাড়ি বাড়ি প্রচারে গিয়ে আক্রমণের অভিযোগ

আগরতলা, ৬ এপ্রিল: ফের রাজনৈতিক উত্তেজনা ছড়াল রাজ্যে। পূর্ব মহুরীপুর ভুরাতলি কেন্দ্রের অন্তর্গত ঋষ্যমুখ বিধানসভার ধনঞ্জয়নগরের শ্যামলী বাজার…

ByByTaniya Chakraborty Apr 6, 2026

মর্জিমাফিক গ্যাস সিলিন্ডার সরবরাহের অভিযোগ, ছৈলেংটা গ্যাস এজেন্সির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন গ্রাহকরা

আগরতলা, ৬ এপ্রিল: ছৈলেংটা এলাকায় গ্যাস সিলিন্ডার সরবরাহ নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে স্থানীয় গ্যাস এজেন্সির বিরুদ্ধে। অভিযোগ,…

ByByTaniya Chakraborty Apr 6, 2026

লেক চৌমুহনী বাজার কমিটি নিয়ে অভিযোগের জেরে অস্থায়ী কমিটি গঠন, উদ্যোগ মেয়রের

আগরতলা, ৬ এপ্রিল : ২০২৩ সালে অবৈধভাবে লেক চৌমুহনী বাজার কমিটি গঠিত হয়েছিল—এমনই অভিযোগ তুলে দীর্ঘদিন ধরে ক্ষোভ…

ByByTaniya Chakraborty Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top