News Flash

  • Home
  • দেশ
  • গন্তব্যের দিকে এগিয়ে চলেছে এম ভি গঙ্গা বিলাস, মৌজামপুর থেকে ডোরিগঞ্জের উদ্দেশে রওনা প্রমোদতরী
Image

গন্তব্যের দিকে এগিয়ে চলেছে এম ভি গঙ্গা বিলাস, মৌজামপুর থেকে ডোরিগঞ্জের উদ্দেশে রওনা প্রমোদতরী

লখনউ, ১৬ জানুয়ারি (হি.স.): গন্তব্যের দিকে এগিয়ে চলেছে বিশ্বের সবচেয়ে বৃহত্তম প্রমোদতরী এম ভি গঙ্গা বিলাস। সোমবার সকালে উত্তর প্রদেশের মৌজামপুর থেকে ডোরিগঞ্জের উদ্দেশে রওনা দিয়েছে বিলাসবহুল এই প্রমোদতরী। গত ১৩ জানুয়ারি বিলাসবহুল প্রমোদতরী এম ভি ‘গঙ্গা বিলাস’-এর সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তর প্রদেশের বারাণসী থেকে অসমের ডিব্রুগড়ের উদ্দেশে যাত্রা শুরু করেছে গঙ্গা বিলাস, সোমবার সকালে উত্তর প্রদেশের মৌজামপুর থেকে ডোরিগঞ্জের উদ্দেশে রওনা দিয়েছে বিলাসবহুল এই প্রমোদতরী।

উত্তর প্রদেশের বারাণসী থেকে যাত্রা শুরু হয়েছে ইতিমধ্যেই, বিহারের বক্সার, রামনগর, গাজিপুর পেরিয়ে পাটনা পৌঁছবে গঙ্গা বিলাস। সেখান থেকে ফরাক্কা, মুর্শিদাবাদ হয়ে কলকাতায় পৌঁছবে। বাংলাদেশ থেকে গুয়াহাটি দিয়ে আবার ভারতে প্রবেশ করবে বৃহত্তম প্রমোদতরী। অসমের ডিব্রুগড়ে যাত্রা শেষ হবে। ক্রুজটি ২৭টি নদী প্রণালীর মধ্য দিয়ে যাবে। ৫১ দিনের রোমাঞ্চকর ভ্রমণে ৩,২০০ কিলোমিটার জলপথ পাড়ি দেবে এই প্রমোদতরী।

Releated Posts

ভোটের আগে কড়া নজরদারি, ৬৫০ কোটিরও বেশি নগদ ও সামগ্রী বাজেয়াপ্ত ইসির

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস) : আসন্ন বিধানসভা নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে নজরদারি আরও কড়া করেছে নির্বাচন কমিশন। রবিবার…

ByByNews Desk Apr 5, 2026

একদিনে ৫১ লক্ষের বেশি এলপিজি সিলিন্ডার সরবরাহ, কোথাও ঘাটতি নেই: কেন্দ্র

নয়াদিল্লি, ৫ এপ্রিল (আইএএনএস): দেশে এলপিজি সরবরাহ নিয়ে কোনও সঙ্কট নেই বলে জানাল কেন্দ্র। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস…

ByByNews Desk Apr 5, 2026

ভোটের আগে কলকাতা পুলিশের একাধিক থানার ওসি বদলি ইসির

কলকাতা, ৫ এপ্রিল(আইএএনএস): বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কলকাতা পুলিশের একাধিক থানার অফিসার-ইন-চার্জ (ওসি) পদে বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন।…

ByByNews Desk Apr 5, 2026

বাবু জগজীবন রামের অবদান চিরস্মরণীয়: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস): প্রাক্তন উপপ্রধানমন্ত্রী ও বিশিষ্ট সমাজসংস্কারক বাবু জগজীবন রামের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।…

ByByNews Desk Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top